Notice

স্কুল লাইব্রেরি প্রসঙ্গে

আসসালামু আলাইকুম,

আলহামদুল্ললিলাহ, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দ্বীন ইসলাম ও পারিপার্শ্বিক জ্ঞান অর্জনের লক্ষ্যে আমাদের স্কুলে একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে, আলহামদুলিল্লাহ্‌। যেখান থেকে শিক্ষার্থীরা সাময়িকভাবে বই বাসায় নিয়ে পড়তে পারে। পাঠাগার থেকে বই নেওয়াসহ শিক্ষার্থীদের মাঝে বই পাঠের প্রচলনের লক্ষ্যে কিছু নির্দেশনা দেওয়া হল:

১। মর্নিং শিফটের শিক্ষার্থীরা স্কুলের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য যোগাযোগ করবেন নুর জাহান উস্তাজার সাথে 

বিল্ডিং-২, (৩য় তলা)। প্রতি সোমবার ছুটির পর (১২:০০-১২:৩০)

২। ডে শিফটের শিক্ষার্থীরা স্কুলের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য যোগাযোগ করবেন মামুন উস্তাজের সাথে

বিল্ডিং-২, (৩য় তলা)। প্রতি বৃহস্পতিবার ক্লাস শুরুর আগে (১১:০০-১১:৩০)

৩। বই নেওয়ার সময় উস্তায/উস্তাযার কাছে নির্দিষ্ট রেজিস্টারে নিজের নাম, তারিখ, বইয়ের নাম, শ্রেণি ইত্যাদি উল্লেখ করতে হবে।

৪। বই নেওয়ার ২ সপ্তাহ (বা ১৪ দিন)-এর মধ্যে উক্ত বই উস্তায/উস্তাজার মাধ্যমে পুনরায় রেজিস্টারে স্বাক্ষর করে ফেরত দিতে হবে।

৫। সিটি, অর্ধ-বার্ষিক বা বার্ষিক পরীক্ষা চলাকালীন পাঠাগার থেকে বই নেওয়া যাবে না।

৬। পাঠাগার থেকে নেওয়া বই শিক্ষার্থীর নিকট স্কুলের একটি আমানত। সুতরাং বইয়ে দাগানো, পৃষ্ঠা ছিড়ে ফেলা বা নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। বইয়ের যথাসম্ভব যত্ন নিতে হবে।

মা’আসসালামাহ

এস.সি.ডি এডমিন

স্কুল লাইব্রেরি প্রসঙ্গে Read More »

বিজ্ঞান মেলা ও আর্টস আন্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৫

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আগামী ১১ অক্টোবর, ২০২৫ (শনিবার) এস সি ডি মোহাম্মদপুর শাখায় বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ।

প্রভাতি শাখা (ছাত্রী)
Group A : ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
Group B: ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
Group C: ৯ম ও ১০ম শ্রেণি –
দিবা শাখা (ছাত্র) 
Group D: ৩য় ৪র্থ শ্রেণি
Group E: ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি
Group F: ৮ম ও ১০ম শ্রেণি

বিজ্ঞান মেলা (নির্দেশনা)

  • বিজ্ঞান মেলার জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজার সাথে পরামর্শ করে শিক্ষার্থীরা গ্রুপ ও দলনেতা নির্ধারণ করবে। উপযুক্ত মনে করলে প্রতি ক্লাসের জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজা প্রস্তাবিত গ্রুপ মেম্বার অদল/বদল করে নতুন গ্রুপ নির্বাচন করে দিবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দল বাছাই ও প্রোজেক্ট প্ল্যান জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
  • প্রত্যেক গ্রুপে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবে।
  • নিজ সেকশনের বাইরে বা অন্য শ্রেণির সাথে দল গঠন করা যাবে না।
  • প্রত্যেক সদস্য প্রজেক্টের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
  • প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীরা নিজ খরচে সংগ্রহ করবে এবং সার্বিক খরচাদি নিজেদের মধ্যে সমানভাবে বণ্টন করে নিবে।
  • প্রজেক্টের কাজ নিজ নিজ বাসায় করবে।
  • আর্ট পেপারে প্রজেক্টের নাম, ডায়াগ্রাম/ বিবরণ/ গুরুত্বপূর্ণ পয়েন্ট/উপকরণ ইত্যাদি সুন্দরভাবে এঁকে প্রদর্শনীর দিন উপস্থাপন করতে হবে।
  • প্রত্যেক দল তাদের নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫-এ (নিজ নিজ শিফট টাইমের মধ্যে) প্রজেক্ট এবং বিবরণী জমা দিবে।
  • ১১ অক্টোবর (শনিবার) সকাল ৮:০০টায় স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রজেক্টটি প্রদর্শন করার জন্য প্রস্তুতি নিতে হবে। দলে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের অবশ্যই প্রজেক্ট সম্পর্কে সম্যক ধারনা রাখতে হবে।
  • ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে প্রজেক্ট করা থেকে বিরত থাকতে হবে।
  • বিজ্ঞানমেলায় কোনো স্থান নির্ধারণ (১ম/২য়/৩য়) পদ্ধতি থাকবে না। পরিবর্তে বিভিন্ন মানদণ্ডে গ্রেডিং (A/B/C) প্রদান করা হবে। মূল্যায়নের ক্ষেত্রগুলো হবে নিম্নরূপঃ
    • সৃজনশীলতা ও উদ্ভাবন – নতুন, অনন্য ও অভিনব ধারণার উপস্থাপন
    • বৈজ্ঞানিক চিন্তাভাবনা – পরীক্ষামূলক প্রমাণ ও যৌক্তিক বিশ্লেষণ
    • ব্যবহারিক প্রয়োগ – বাস্তব জীবনে ধারণাটির কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা
    • প্রেজেন্টেশন ও যোগাযোগ দক্ষতা – ব্যাখ্যার স্বচ্ছতা, যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপন
    • দলগত কাজ ও প্রচেষ্টা – যথাযথ প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা
    • টেকসই ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি – সমাজ ও প্রকৃতির ওপর ইতিবাচক প্রভাব
  • প্রদর্শনী চলাকালীন অভিজ্ঞ প্যানেল প্রজেক্ট সম্পর্কে প্রত্যেক দলের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন এবং মূল্যায়ন করবেন।

আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী (নির্দেশনা)

কেজি ও নার্সারি দলের জন্য নির্দেশনা

  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা কোনো প্রজেক্ট জমা দিবে না, বরং ১১ অক্টোবর (শনিবার) ২০২৫, শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে নির্ধারিত ছবি রং করবে (নার্সারি) ও ছবি আঁকবে (কেজি)।
  • আয়োজনের সুবিধার্থে (নার্সারি ও কেজি শ্রেণি) আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকগণ অফিসরুমে শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন করবেন (৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার এর মধ্যে) সে অনুযায়ী প্রদর্শনীর দিন সকল আয়োজন করা হবে।
  • স্কুল থেকে নার্সারির শিক্ষার্থীদের আউটলাইন করা কিছু বস্তুর ছবি সম্বলিত একটি শিট দেওয়া হবে, যা তারা রং করবে। 
  • কেজির শিক্ষার্থীদের সাদা আর্ট পেপার দেওয়া হবে, যার উপর তারা প্রাকৃতিক দৃশ্য বা কোনো নির্জীব বস্তুর ছবি আঁকবে ও রং করবে।
  • রং করা/ছবি আঁকা ১১ অক্টোবর (শনিবার) ২০২৫ সকাল ৯:০০ টায় (মর্ণিং শিফট) এবং ১১:০০ টায় (ডে শিফট) অনুষ্ঠিত হবে। রঙ করা আর ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন ইত্যাদি) অংশগ্রহণকারী সাথে নিয়ে আসবে।

১ম-১০ম শ্রেণির জন্য নির্দেশনা

  • ১ম-১০ম শ্রেণির অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী একটি (আর্টস অ্যান্ড ক্রাফটস) আইটেম জমা দিবে। 
  • প্রজেক্টের সব কাজ শিক্ষার্থী নিজে করবে, অন্য কারো সাহায্য নিয়ে করা প্রজেক্ট গ্রহণ করা হবে না। অভিভাবকরা শুধুমাত্র আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন।
  • প্রজেক্টের কাজ শিক্ষার্থী বাসায় করবে ও নির্ধারিত মেন্টরকে (উস্তাজ/উস্তাজাকে) আপডেট জানাবে।
  • ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫ এ নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে (শিফট অনুযায়ী) ফাইনাল প্রজেক্ট জমা দিবে। প্রজেক্টের সাথে একটি “ডিক্লারেশন ফরম” জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে যে অভিভাবকদের তরফ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী কতটুকু এবং কী ধরনের সাহায্য গ্রহণ করেছে। ফরমটি পূরণের ক্ষেত্রে নির্ধারিত উস্তায/উস্তাযাদের কাছ থেকে দিকনির্দেশনা নেয়া যাবে।

প্রিন্সিপাল

এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

বিজ্ঞান মেলা ও আর্টস আন্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৫ Read More »

হিফজ ফাইনাল পরীক্ষা ২০২৬ – সিলেবাস ও পদ্ধতি:

আসসালামু আলাইকুম,

হিফজ ফাইনাল পরীক্ষার সিলেবাস ও পদ্ধতি:

•⁠ ⁠হিফয ২য় বর্ষের পরীক্ষা সর্বমোট পাঁচ পারার উপর অনুষ্ঠিত হবে, ইন-শা-আল্লাহ। (২৬, ২৭ + ২৮ + ২৯,৩০) উক্ত পাঁচ পারা তিন ধাপে নেয়া হবে।
•⁠ ⁠১ম দিন : (২৬, ২৭ পারা)
•⁠ ⁠২য় দিন (২৮ পারা)
•⁠ ⁠৩য় দিন (২৯, ৩০পারা)।

•⁠ ⁠হিফয ৪র্থ বর্ষের পরীক্ষা সূরা ভিত্তিক হবে এবং উক্ত পরীক্ষাগুলো তিন ধাপে নেওয়া হবে।
•⁠ ⁠১ম দিন (সূরা মায়েদাহ, সূরা আনআম)
•⁠ ⁠২য় দিন (সূরা আ’রাফ, সূরা আনফাল)
•⁠ ⁠৩য় দিন (সূরা আত তাওবা)।

পরীক্ষার নিয়মাবলী:
•⁠ ⁠৫ পারা পরীক্ষায় পুরো ৩ দিনে সব মিলিয়ে ৫টা ফাতহ হলে ফেল ধরা হবে।
•⁠ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নম্বরে। এর মধ্যে ⁠ফাতহ+তানবীহ মিলিয়ে নম্বর ১৫-এর নিচে হলে সে অকৃতকার্য বলে গণ্য হবে। (প্রতি ফাতহ = ২ নম্বর কাটা যাবে, প্রতি তানবিহ = .২৫ নম্বর কাটা যাবে)।

পরীক্ষার দিন ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালাম,

এস সি ডি এডমিন।

হিফজ ফাইনাল পরীক্ষা ২০২৬ – সিলেবাস ও পদ্ধতি: Read More »

এস.সি.ডি মোহাম্মদপুর শাখার ২০২৬ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষা পরিকল্পনা

আসসালামুআলাইকুম,

এস.সি.ডি মোহাম্মদপুর শাখার ২০২৬ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষা পরিকল্পনা নিয়ে এস.সি.ডি স্কুলের ম্যানেজিং কমিটির আহ্বায়ক জনাব মো. এনামুল হক, আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার), রাত ৯:০০টায় একটি অনলাইন সেশন পরিচালনা করবেন, ইন-শা-আল্লাহ।

সকল অভিভাবকদের উক্ত অনলাইন সেশনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মিটিং লিংক: https://scdbd.org/live/

মা’আসসালামাহ,

অধ্যক্ষ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
মোহাম্মদপুর শাখা।

এস.সি.ডি মোহাম্মদপুর শাখার ২০২৬ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষা পরিকল্পনা Read More »

ক্লাস টেস্ট-০২ (CT-2) রুটিন (২০২৫ শিক্ষাবর্ষ)

আসসালামু আলাইকুম,

আগামী (১৪/০৯/২৫) থেকে ১ম৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের ক্লাস টেস্ট (CT-2) শুরু হবে ইন-শা-আল্লাহ।

১। CT বা “ক্লাস টেস্ট” এর সিলেবাস বিষয়ভিত্তিক উস্তাজ/উস্তাজাগণ ক্লাসে দিয়ে দিবেন (২য় সাময়িকে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকেই সিলেবাস করা হবে), ইন শা আল্লাহ। CT চলাকালীন অন্যান্য সকল ক্লাস স্বাভাবিকভাবেই চলবে।

২। নির্ধারিত বিষয়ের CT ঐ দিন রুটিনে নির্ধারিত ক্লাস টাইমের মধ্যেই (অল্টার্নেটিভ সাবজেক্ট এর সময়ও হতে পারে) হবে।

৩। CT নাম্বার (১০%) যেহেতু বার্ষিক পরীক্ষার সাথে যোগ হবে, তাই CT’তে অংশগ্রহণের ব্যপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৪। বার্ষিক পরীক্ষা সময়মত দিতে না পারলে পরবর্তিতে তা Retake দেওয়া যায় না। একইভাবে CT দিতে না পারলেও তা Retake দেওয়া যায় না।

বিশেষ দ্রষ্টব্য:

মা’আসসালামাহ,
এস.সি.ডি এডমিন

ক্লাস টেস্ট-০২ (CT-2) রুটিন (২০২৫ শিক্ষাবর্ষ) Read More »

“এরাবিক লেভেল -৫”-এর ছেলে শিক্ষার্থীদের নিয়ে নাসিল ওস্তাজ এর বিশেষ ক্লাস

আসসালামু আলাইকুম,

আগামীকাল (৩১ আগস্ট ‘২৫) সকাল ১০:৩০-এ “এরাবিক লেভেল -৫”-এর ছেলে শিক্ষার্থীদের নিয়ে নাসিল ওস্তাজ একটি বিশেষ ক্লাস নিবেন, ইনশাআল্লাহ।

উক্ত ক্লাসে উল্লিখিত সকল ছেলে শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক।

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন

“এরাবিক লেভেল -৫”-এর ছেলে শিক্ষার্থীদের নিয়ে নাসিল ওস্তাজ এর বিশেষ ক্লাস Read More »

হিফজ গ্রুপ-১ (২৯,৩০ পারা) শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ২০২৫

আসসালামু আলাইকুম,

হিফজ গ্রুপ-১ (২৯,৩০ পারা) শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর’২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের এই দুই পারা এক সিটিং এ শুনাতে হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তী লেভেলে উঠানো হবে ইনশাআল্লাহ।

বি:দ্র: শিক্ষার্থীরা চারটির বেশি ফাত্হ করলে পরবর্তী লেভেলে জন্য বিবেচিত হবে না।

মেয়ে শিক্ষার্থী: সকাল ৮.০০ টা (ভবন-১)
ছেলে শিক্ষার্থী: সকাল ৮.৩০ (ভবন -২)

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন

হিফজ গ্রুপ-১ (২৯,৩০ পারা) শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা ২০২৫ Read More »

কেজি-১০ম শ্রেণি: বার্ষিক পরীক্ষার সিলেবাস (২০২৫)

আসসালামু আলাইকুম,
কেজি- ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখতে নিচের বাটনে ক্লিক করুন:

এস সি ডি এডমিন

কেজি-১০ম শ্রেণি: বার্ষিক পরীক্ষার সিলেবাস (২০২৫) Read More »

২০২৫ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা

অর্ধ-বার্ষিক ২০২৫ সালের পরীক্ষার ফলাফল  গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা

আগামী ১৪ আগষ্ট ২০২৫ (বৃহস্পতিবার) অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণের শিডিউল:

  • কেজি – ২য় শ্রেণি: সকাল ৯:০০ – ১১:০০
  • ৩য়-৫ম শ্রেণি: সকাল ১১:০০ – দুপুর ১:০০
  • বিরতি: দুপুর ১:০০ – ২:০০
  • ৬ষ্ঠ শ্রেণি – ১০ম শ্রেণি : দুপুর ২:০০ – বিকাল ৪:০০

স্কুল বিল্ডিং-২ (“নিয়ামাহ প্যালেস” এর ২য় তলা) থেকে নির্দিষ্ট সময়ে যার যার সন্তানের রেজাল্ট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার খাতা দেখতে রেজাল্ট কার্ড নেওয়ার পর স্কুল বিল্ডিং-১ এর ৩য় তলায় প্রদত্ত সময়ের মাঝেই আসতে হবে, ইন শা আল্লাহ।

বি: দ্র: নার্সারি – ১০ম শ্রেনীর সকল ক্লাস উক্ত দিন বন্ধ থাকবে।

এস সি ডি এডমিন

২০২৫ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ সংক্রান্ত দিকনির্দেশনা Read More »

অর্ধ-বার্ষিক জেনারেল পরীক্ষার আসন বিন্যাস

মরনিং শিফট

১ম শ্রেণি

২য় শ্রেণি

৩য় শ্রেণি

৪র্থ শ্রেণি

৫ম শ্রেণি

৬ষ্ঠ শ্রেণি

৭ম শ্রেণি

৮ম শ্রেণি

৯ম শ্রেণি

১০ম শ্রেণি

ডে শিফট

১ম শ্রেণি

২য় শ্রেণি

৩য় শ্রেণি

৪র্থ শ্রেণি

৫ম শ্রেণি

৬ষ্ঠ শ্রেণি

৭ম শ্রেণি

৮ম শ্রেণি

১০ম শ্রেণি

অর্ধ-বার্ষিক জেনারেল পরীক্ষার আসন বিন্যাস Read More »