Notice

এস সি ডি স্কুল লাইব্রেরির কার্যক্রম সংক্রান্ত নোটিশ

SCD School Library – New Book Issue & Return Schedule | School for Community Development
School for Community Development (SCD) লোগো
School for Community Development (SCD)

এস সি ডি স্কুল লাইব্রেরির কার্যক্রম সংক্রান্ত নোটিশ

আসসালামু আলাইকুম,

সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস সি ডি স্কুল লাইব্রেরির কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বই আদান-প্রদানের নতুন সময়সূচী ও স্থান নির্ধারণ করা হয়েছে।

এখন থেকে প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ভবনে এই কার্যক্রম পরিচালিত হবে। বিস্তারিত নিচে দেওয়া হলো:

ছাত্রীদের জন্য

  • স্থান:বিল্ডিং-১, ৪র্থ তলা
  • সময়:দুপুর ১:১৫ মিনিট থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত
  • দায়িত্বপ্রাপ্ত:নূর জাহান উস্তাজা

ছাত্রদের জন্য

  • স্থান:বিল্ডিং-২, নিচ তলা
  • সময়:দুপুর ২:১০ মিনিট থেকে ২:৪০ মিনিট পর্যন্ত
  • দায়িত্বপ্রাপ্ত:মামুন উস্তাদ

বিশেষভাবে লক্ষণীয়

  1. নির্ধারিত সময়ের মধ্যে বই নেওয়া বা জমা দিতে হবে।
  2. বই ইস্যু করার সময় লাইব্রেরি রেজিস্টার সঠিকভাবে পূরণ করতে হবে।
  3. লাইব্রেরির বই একটি আমানত, তাই এটি ব্যবহারে অধিক যত্নশীল হতে হবে।
  4. বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, দাগ দেওয়া বা কোনো ধরনের বইয়ের ক্ষতিসাধন থেকে বিরত থাকতে হবে
  5. বই হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে নির্ধারিত বই অন্যত্র সংগ্রহ/ক্রয় করে দায়িত্বপ্রাপ্ত উস্তাদ/উস্তাজার কাছে জমা দিতে হবে।
  6. বই নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১৫ দিনের মধ্যে, ফেরত দিতে হবে।
  7. ১৫ দিনের পরও বই পড়ার জন্য রাখতে চাইলে লাইব্রেরির দায়িত্বপ্রাপ্ত উস্তাদ/উস্তাজার কাছ থেকে পুনরায় বই ইস্যু করে নিতে পারবেন।

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন

School for Community Development

এস সি ডি স্কুল লাইব্রেরির কার্যক্রম সংক্রান্ত নোটিশ Read More »

বিজ্ঞান মেলা ও আর্টস আন্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৬

বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৬ | School for Community Development (SCD) — মোহাম্মদপুর শাখা

বার্ষিক বিজ্ঞান মেলা ও
আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী

২০২৬
০৩
সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) এস সি ডি মোহাম্মদপুর শাখায় বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ।

🔬 বিজ্ঞান মেলা গ্রুপ

শ্রেণিভিত্তিক গ্রুপ বিভাজন

গার্লস সেকশন

A৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি
B৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি
C৯ম ও ১০ম শ্রেণি

বয়েজ সেকশন

D৩য় ও ৪র্থ শ্রেণি
E৫ম ও ৬ষ্ঠ শ্রেণি
F৭ম, ৮ম ও ৯ম শ্রেণি
নির্দেশনা

বিজ্ঞান মেলার নির্দেশনা

নিচের নিয়মাবলি প্রতিটি শিক্ষার্থী ও দলকে অবশ্যই অনুসরণ করতে হবে।

বিজ্ঞান মেলার জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজার সাথে পরামর্শ করে শিক্ষার্থীরা গ্রুপ ও দলনেতা নির্ধারণ করবে। উপযুক্ত মনে করলে প্রতি ক্লাসের জন্য নির্ধারিত উস্তাজ/উস্তাজা প্রস্তাবিত গ্রুপ মেম্বার অদল/বদল করে নতুন গ্রুপ নির্বাচন করে দিবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট উস্তাজ/উস্তাজার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দল বাছাইয়ের শেষ তারিখ: ১৯ আগষ্ট, ২০২৬ (বুধবার)।
প্রত্যেক গ্রুপে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকতে পারবে।
নিজ সেকশনের বাইরে বা অন্য শ্রেণির সাথে দল গঠন করা যাবে না।
প্রত্যেক সদস্য প্রজেক্টের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
প্রয়োজনীয় উপকরণ শিক্ষার্থীরা নিজ খরচে সংগ্রহ করবে এবং সার্বিক খরচাদি নিজেদের মধ্যে সমানভাবে বণ্টন করে নিবে।
প্রজেক্টের কাজ নিজ নিজ বাসায় করবে।
আর্ট পেপারে প্রজেক্টের নাম, ডায়াগ্রাম/ বিবরণ/ গুরুত্বপূর্ণ পয়েন্ট/উপকরণ ইত্যাদি সুন্দরভাবে এঁকে প্রদর্শনীর দিন উপস্থাপন করতে হবে।
প্রত্যেক দল তাদের নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে ২ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার), নিজ নিজ শিফট টাইমের মধ্যে প্রজেক্ট এবং বিবরণী জমা দিবে।
৩ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৮:০০টায় স্কুলে উপস্থিত হতে হবে এবং প্রজেক্টটি প্রদর্শন করার জন্য প্রস্তুতি নিতে হবে। দলে অন্তর্ভুক্ত প্রত্যেক সদস্যের অবশ্যই প্রজেক্ট সম্পর্কে সম্যক ধারনা রাখতে হবে।
১০
ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে প্রজেক্ট করা থেকে বিরত থাকতে হবে।
১১
বিজ্ঞানমেলায় কোনো স্থান নির্ধারণ (১ম/২য়/৩য়) পদ্ধতি থাকবে না। পরিবর্তে বিভিন্ন মানদণ্ডে গ্রেডিং (A/B/C) প্রদান করা হবে।
মূল্যায়ন

বিজ্ঞান মেলার মূল্যায়ন মানদণ্ড

সৃজনশীলতা ও উদ্ভাবন

নতুন, অনন্য ও অভিনব ধারণার উপস্থাপন

বৈজ্ঞানিক চিন্তাভাবনা

পরীক্ষামূলক প্রমাণ ও যৌক্তিক বিশ্লেষণ

ব্যবহারিক প্রয়োগ

বাস্তব জীবনে ধারণাটির কার্যকারিতা ও প্রাসঙ্গিকতা

প্রেজেন্টেশন ও যোগাযোগ দক্ষতা

ব্যাখ্যার স্বচ্ছতা, যুক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপন

দলগত কাজ ও প্রচেষ্টা

যথাযথ প্রস্তুতি, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা

টেকসই ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি

সমাজ ও প্রকৃতির ওপর ইতিবাচক প্রভাব

প্রদর্শনী চলাকালীন অভিজ্ঞ প্যানেল প্রজেক্ট সম্পর্কে প্রত্যেক দলের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন এবং মূল্যায়ন করবেন।
🎨 আর্টস অ্যান্ড ক্রাফটস গ্রুপ

আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী

নির্দেশনা

নার্সারি ও কেজি শ্রেণি

নার্সারি

  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা কোনো প্রজেক্ট জমা দিবে না, বরং ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার), শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে নির্ধারিত ছবি রং করবে (নার্সারি) ও ছবি আঁকবে (কেজি)।
  • আয়োজনের সুবিধার্থে (নার্সারি ও কেজি শ্রেণি) আগ্রহী শিক্ষার্থীদের অভিভাবকগণ অফিসরুমে শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন করবেন (১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার এর মধ্যে)।
  • স্কুল থেকে নার্সারির শিক্ষার্থীদের আউটলাইন করা কিছু বস্তুর ছবি সম্বলিত একটি শিট দেওয়া হবে, যা তারা রং করবে।

কেজি

  • কেজির শিক্ষার্থীদের সাদা আর্ট পেপার দেওয়া হবে, যার উপর তারা প্রাকৃতিক দৃশ্য বা কোনো নির্জীব বস্তুর ছবি আঁকবে ও রং করবে।
সকাল ৯:০০ টা
মর্ণিং শিফট
সকাল ১১:০০ টা
ডে শিফট

প্রয়োজনীয় উপকরণ

পেন্সিল ইরেজার রঙ পেনসিল / ক্রেয়ন ইত্যাদি

১ম – ১০ম শ্রেণির জন্য নির্দেশনা

১ম-১০ম শ্রেণির অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী একটি (আর্টস অ্যান্ড ক্রাফটস) আইটেম জমা দিবে।
প্রজেক্টের সব কাজ শিক্ষার্থী নিজে করবে, অন্য কারো সাহায্য নিয়ে করা প্রজেক্ট গ্রহণ করা হবে না। অভিভাবকরা শুধুমাত্র আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন।
প্রজেক্টের কাজ শিক্ষার্থী বাসায় করবে ও নির্ধারিত মেন্টরকে (উস্তাজ/উস্তাজাকে) আপডেট জানাবে।
২ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার) এ নির্ধারিত উস্তাজ/উস্তাজার কাছে (শিফট অনুযায়ী) ফাইনাল প্রজেক্ট জমা দিবে।
প্রজেক্টের সাথে একটি “ডিক্লারেশন ফরম” জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে যে অভিভাবকদের তরফ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী কতটুকু এবং কী ধরনের সাহায্য গ্রহণ করেছে।
ফরমটি পূরণের ক্ষেত্রে নির্ধারিত উস্তায/উস্তাযাদের কাছ থেকে দিকনির্দেশনা নেয়া যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ

সময়সূচি

১৯ আগস্ট ২০২৬
বুধবার
দল বাছাইয়ের শেষ তারিখ
১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার
নার্সারি ও কেজি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ
২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার
বিজ্ঞান মেলার প্রজেক্ট ও বিবরণী জমা
আর্টস অ্যান্ড ক্রাফটস ফাইনাল প্রজেক্ট জমা
৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার
বার্ষিক বিজ্ঞান মেলা ও আর্টস অ্যান্ড ক্রাফটস প্রদর্শনী
বিজ্ঞান মেলা রিপোর্টিং: সকাল ৮:০০টা
আর্টস অ্যান্ড ক্রাফটস: সকাল ৯:০০টা (মর্ণিং শিফট) / সকাল ১১:০০টা (ডে শিফট)

বিজ্ঞানমেলায় কোনো স্থান নির্ধারণ (১ম/২য়/৩য়) পদ্ধতি থাকবে না। পরিবর্তে বিভিন্ন মানদণ্ডে গ্রেডিং (A/B/C) প্রদান করা হবে।

A B C
গ্রেডিং সিস্টেম

ইভেন্ট প্রবাহ

গ্রুপ নির্বাচন প্রজেক্ট প্রস্তুতি প্রজেক্ট জমা প্রদর্শনী প্যানেল মূল্যায়ন A/B/C গ্রেডিং

বিজ্ঞান মেলা ও আর্টস আন্ড ক্রাফটস প্রদর্শনী ২০২৬ Read More »

বার্ষিক পরীক্ষা (২০২৬) সিলেবাস

SCD Annual Examination Syllabus 2026
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্টমোহাম্মদপুর শাখা

২০২৬ শিক্ষাবর্ষ

বার্ষিক পরীক্ষার
সিলেবাস

কেজি থেকে দশম শ্রেণি
নির্দিষ্ট শ্রেণি নির্বাচন করে বিষয়ভিত্তিক পূর্ণ সিলেবাস দেখুন।

শ্রেণি নির্বাচন করুন

কার্ডে ক্লিক করুন অথবা দ্রুত তালিকা থেকে শ্রেণি বেছে নিন।

লেভেল অনুযায়ী আরবি সিলেবাস দেখুন
Levelএরাবিক
Level 1
Level : 1
বার্ষিক পরীক্ষা: প্রথম অধ্যায় পরিচিতি পর্ব, ১১তম অধ্যায় থেকে ২২তম অধ্যায় শ্রেণীকক্ষ পর্যন্ত
Level 2
Level : 2
বার্ষিক পরীক্ষা : বুক-২ এর ১ম অধ্যায় পরিচিতি থেকে ১১তম অধ্যায় (৫৮ পৃষ্ঠা) পর্যন্ত
Level 3
Level : 3
বার্ষিক পরীক্ষা: বুক -২ এর ৮৬ থেকে ১৪৯ পৃষ্ঠা পর্যন্ত
Level 4
Level : 4
বার্ষিক পরীক্ষা: বুক -৩ এর ৪৯ থেকে ১১৪ পৃষ্ঠা পর্যন্ত
Level 5, 6
Level : 5, 6
বার্ষিক পরীক্ষা: এরাবিক নোটস যতটুকু ক্লাসে পড়ানো হবে ইনশাআল্লাহ

বার্ষিক পরীক্ষা ২০২৬

এখনো কোনো শ্রেণি নির্বাচন করা হয়নিউপরের তালিকা থেকে আপনার সন্তানের শ্রেণি নির্বাচন করুন।
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট · বার্ষিক পরীক্ষা ২০২৬

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন

বার্ষিক পরীক্ষা (২০২৬) সিলেবাস Read More »

১১তম মাসিক হিফজ শুনানি পরীক্ষা – ২০২৬

১১তম মাসিক হিফজ শুনানি পরীক্ষা ২০২৬

১১ম মাসিক হিফজ শুনানি পরীক্ষা – ২০২৬

আসসালামু আলাইকুম,

হিফজ শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষের ১১তম মাসিক শুনানি পরীক্ষা নিম্নে উল্লিখিত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ।

ছেলে শিক্ষার্থী: সকাল ৭:১০ (ভবন ২)
মেয়ে শিক্ষার্থী: সকাল ৮:৫০ (ভবন ১)

শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ জানতে নিচের সার্চবারে নাম/আইডি লিখে সার্চ করুন।
ID Name Class Exam Date Juz
কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি!

১১তম মাসিক হিফজ শুনানি পরীক্ষা – ২০২৬ Read More »

হিফজ গ্রুপ ৩ – পারা সমাপনী পরীক্ষা (৪র্থ পারা)

Hifz Exam Notice

আসসালামু আলাইকুম,

আগামী ৮ আগস্ট (শনিবার) হিফজ গ্রুপ ৩ এর ৪র্থ পারার উপর পরীক্ষা নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী ভবন-১ (মেয়ে) এবং ভবন-২ (ছেলে) অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যথাসময়ে স্কুলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে।

ID Name Class Exam Date Time

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন।

হিফজ গ্রুপ ৩ – পারা সমাপনী পরীক্ষা (৪র্থ পারা) Read More »

অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬: ফলাফল প্রকাশ ও খাতা প্রদর্শনী শিডিউল

নোটিশ
অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬ — ফলাফল প্রকাশ

School for Community Development (SCD)

আসসালামু আলাইকুম,
আগামী ০৬ আগস্ট ২০২৬ “অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬”-এর ফলাফল প্রকাশ করা হবে ইন-শা-আল্লাহ্‌। অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অভিভাবকের হাতে দেওয়া হবে।
ফলাফল সংক্রান্ত কিছু নির্দেশনা
  • কেজি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজাল্ট কার্ড ও পরীক্ষার খাতা একই দিনে দেখানো হবে।
  • কেজি-৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের খাতা বাসায় নিতে দেওয়া হয় না।
  • ১০ম শ্রেণির শিক্ষার্থীরা রেজাল্ট কার্ডের সাথে পরীক্ষার খাতা বাসায় নিতে পারবে ইন-শা-আল্লাহ।
  • রেজাল্ট কার্ড ও পরীক্ষার খাতা সংক্রান্ত যেকোন ফিডব্যাক থাকলে অভিভাবকবৃন্দ স্কুলের নির্ধারিত ‘ফিডব্যাক ফর্ম’-এ লিখে জমা দিবেন ইনশাআল্লাহ।
০৬ আগস্ট ২০২৬ — শিডিউল ও নির্দেশনা
মেয়ে শিক্ষার্থীদের শিডিউল (ভবন-১)
৯:০০ – ১১:০০ কেজি থেকে ২য় শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-১ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-১)
কেজি৩য় তলা
১ম৪র্থ তলা
২য়৫ম তলা
১১:০০ – ১:০০ ৩য় থেকে ৫ম শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-১ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-১)
৩য়৩য় তলা
৪র্থ৪র্থ তলা
৫ম৫ম তলা
১:০০ – ২:০০   বিরতি
২:০০ – ৪:০০ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-১ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-১)
৬ষ্ঠ৩য় তলা
৭ম৪র্থ তলা
৮ম – ৯ম৫ম তলা
ছেলে শিক্ষার্থীদের শিডিউল (ভবন-২)
৯:০০ – ১১:০০ কেজি থেকে ২য় শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-২ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-২)
কেজি৪র্থ তলা (দক্ষিণ)
১ম৪র্থ তলা (উত্তর)
২য়৫ম তলা (দক্ষিণ)
১১:০০ – ১:০০ ৩য় থেকে ৫ম শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-২ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-২)
৩য়৪র্থ তলা (দক্ষিণ)
৪র্থ৪র্থ তলা (উত্তর)
৫ম৫ম তলা (দক্ষিণ)
১:০০ – ২:০০   বিরতি
২:০০ – ৪:০০ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি রেজাল্ট কার্ড: ভবন-২ (২য় তলা)
ক্লাসখাতা দেখানোর স্থান (ভবন-২)
৬ষ্ঠ৪র্থ তলা (দক্ষিণ)
৭ম৪র্থ তলা (উত্তর)
৮ম – ৯ম৫ম তলা (দক্ষিণ)
বি: দ্র: নার্সারি – ১০ম শ্রেণীর সকল ক্লাস উক্ত দিন বন্ধ থাকবে।

অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬: ফলাফল প্রকাশ ও খাতা প্রদর্শনী শিডিউল Read More »

৯ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্লাসে উপস্থিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

School for Community Development

৯ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্লাসে উপস্থিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম।
৯ম ও ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির জন্য

৯ম ও ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, আগামী সপ্তাহ থেকে বিদ্যালয়ে উপস্থিতি (Attendance) বাধ্যতামূলক করা হলো।

যেসব শিক্ষার্থীর উপস্থিতি ৮০% এর কম থাকবে, তারা নিম্নলিখিত পরীক্ষাসমূহে অংশগ্রহণের অনুমতি পাবে না —
বার্ষিক পরীক্ষা প্রাক-নির্বাচনী (Pre-Test) নির্বাচনী (Test)

অতএব, সকল শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। অভিভাবকদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মা’আসসালামাহ

এস সি ডি এডমিন
School for Community Development (SCD)

৯ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্লাসে উপস্থিত সংক্রান্ত বিজ্ঞপ্তি Read More »

অর্ধ-বার্ষিক (২০২৬) পরীক্ষার ফলাফল ও ক্লাস বন্ধের নোটিশ

📢

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আসসালামুআলাইকুম,

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার কেজি থেকে ১০ম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে , ইন-শা-আল্লাহ। ফলাফল প্রকাশের পাশাপাশি ওই দিন শিক্ষার্থীদের উত্তরপত্র (খাতা) দেখার সুযোগ থাকবে।

📅 তারিখ: ০৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
🏆 বিষয়: অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উত্তরপত্র প্রদর্শন
🎓 শ্রেণি: নার্সারি থেকে ১০ম শ্রেণি (সকল শ্রেণি)

⚠️ উক্ত দিন স্কুলের সকল শ্রেণি কার্যক্রম (নার্সারি থেকে ১০ম শ্রেণি) বন্ধ থাকবে

উল্লেখ্য, ফলাফল প্রকাশ ও খাতা প্রদর্শনের সুবিধার্থে উক্ত দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা পরবর্তীতে জানানো হবে, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ

অধ্যক্ষ

এস সি ডি (মোহাম্মদপুর শাখা)

School for Community Development (SCD) — Mohammadpur Branch

অর্ধ-বার্ষিক (২০২৬) পরীক্ষার ফলাফল ও ক্লাস বন্ধের নোটিশ Read More »

৯ম মাসিক হিফজ শুনানী পরীক্ষা – ২০২৬

৯ম মাসিক হিফজ শুনানী পরীক্ষা ২০২৬

৯ম মাসিক হিফজ শুনানী পরীক্ষা – ২০২৬

আসসালামু আলাইকুম,

হিফজ শিক্ষার্থীদের ২০২৬ শিক্ষাবর্ষের ৯ম মাসিক শুনানী পরীক্ষা নিম্নে উল্লিখিত শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ।

ছেলে শিক্ষার্থী: সকাল ৭:১০ (ভবন ২)
মেয়ে শিক্ষার্থী: সকাল ৮:৫০ (ভবন ১)

শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ জানতে নিচের সার্চবারে নাম/আইডি লিখে সার্চ করুন।
ID Name Class Exam Date Juz
কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি!

৯ম মাসিক হিফজ শুনানী পরীক্ষা – ২০২৬ Read More »

১৯ জুলাই, ২০২৬ (রবিবার) ১ম-৯ম শ্রেণির শুধুমাত্র কুরআন ও এরাবিক ক্লাস অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে

স্কুল নোটিশ – SCD
SCD (স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট)
তারিখ: ১৮ জুলাই, ২০২৬(রবিবার)
১৯ জুলাই, ২০২৬ (রবিবার) ১ম-৯ম শ্রেণির শুধুমাত্র কুরআন ও এরাবিক ক্লাস অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে নোটিশ
আসসালামু আলাইকুম,
অনিবার্য কারণবশত আগামী ১৯ জুলাই, ২০২৬ (রবিবার) ১ম-৯ম শ্রেণির শুধুমাত্র কুরআন ও এরাবিক ক্লাস অনুষ্ঠিত হবে। ১০ম শ্রেণির কোন ক্লাস অনুষ্ঠিত হবে না।
বিভাগ সময় স্থান
মেয়েদের শাখা সকাল ৭:১০ – সকাল ১০:০০ ভবন-১
ছেলেদের শাখা সকাল ১১:০৫ – দুপুর ১:৪০ ভবন-২
বি:দ্র: নার্সারি, কেজির সেকশনের সকল ক্লাস নিয়মিত রুটিন অনুযায়ী যথারীতি চলবে, ইনশাআল্লাহ।

১৯ জুলাই, ২০২৬ (রবিবার) ১ম-৯ম শ্রেণির শুধুমাত্র কুরআন ও এরাবিক ক্লাস অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে Read More »