একটি বাংলা
মাধ্যম স্কুল
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD) শিশুদের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে ইসলামী মূল্যবোধ, চরিত্র গঠন, বাংলা মাধ্যমে একাডেমিক শিক্ষা, কুরআন বোঝার জন্য আরবি শিক্ষা, সাধ্যমত হিফয ও সঠিক তাজউইদ শিক্ষার সমন্বয় থাকবে, ইনশাআল্লাহ্।
ভর্তি বিজ্ঞপ্তি ২০২৭
আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ করি। বিস্তারিত তথ্যের জন্য স্কুল অফিসে সরাসরি যোগাযোগ করুন।
শিশুদের কোমল বয়স থেকেই
সুন্নাহ ও আদবভিত্তিক জীবন গঠন
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম, যেখানে শিশুদের কোমল বয়স থেকেই দ্বীন, সুন্নাহ, আদব, আখলাক ও প্রযোজ্য জ্ঞানভিত্তিক জীবন গঠনের প্রতি গুরুত্ব দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু প্রচলিত শিক্ষা নয়, বরং এমন শিক্ষার্থী তৈরি করা যারা মুসলিম হিসেবে গড়ে উঠবে এবং আমৃত্যু মুসলিম থাকবে। তারা নৈতিকতা, শৃঙ্খলা এবং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে দুনিয়া ও আখিরাতে সফল হবে, ইনশাআল্লাহ্।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
নৈতিক ও ইসলামী ভিত্তি
শিশুদের জীবনের প্রারম্ভিক বছরগুলোতে সঠিক নৈতিক ও ইসলামী ভিত্তি গড়ে তোলা।
চরিত্র গঠন
দ্বীন, সুন্নাহ, আদব ও আখলাকভিত্তিক সুশৃঙ্খল চরিত্র গঠন নিশ্চিত করা।
সমন্বিত আধুনিক শিক্ষা
বাংলা মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার একটি আদর্শ সমন্বয় করা।
কুরআনের সাথে সম্পর্ক
কুরআনিক আরবী, নাজেরা ও হিফযের মাধ্যমে আল্লাহর বাণীর সাথে জীবন্ত সম্পর্ক তৈরি করা।
সচেতন মুসলিম নাগরিক
বাংলা ও ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বে সফল হওয়ার প্রস্তুতি।
দায়িত্বশীলতা
দ্বীনি অনুশাসন মেনে দেশ ও সমাজের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আদর্শ নাগরিক হওয়া।
সমন্বিত আধুনিক ও দ্বীনি শিক্ষা
একাডেমিক শিক্ষা
- NCTB অনুসৃত বাংলা মাধ্যম
- গণিত, বিজ্ঞান ও ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব
- নিয়মিত সৃজনশীল মূল্যায়ন
হিফয ও তাজউইদ
- বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা
- কুরআনিক আরবী ভাষা ও ব্যকরণ
- সাধ্যমত হিফয ও নাজেরার সুযোগ
চরিত্র ও আদব
- দৈনন্দিন সুন্নাহ ও মাসনুন দোয়া
- আখলাক ও আদর্শিক জীবন গঠন
- সামাজিক ও মানবিক মূল্যবোধ চর্চা
দ্বীন ও দুনিয়ার ভারসাম্যপূর্ণ প্রস্তুতি
আমাদের লক্ষ্য — জ্ঞান, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে ভালো মুসলিম হতে সাহায্য করা।
আল-কুরআন হিফজ ও
আরবী ভাষা শিক্ষা
কুরআন হিফজের স্তরসমূহ
- নার্সারি থেকে ১ম শ্রেণি: কায়দা ও আমপারা
- ১ম/২য় শ্রেণি: কুরআন রিডিং পড়া (নাজেরা)
- ২য়/৩য় শ্রেণি: সামর্থ্য অনুযায়ী আল-কুরআন হিফজ
- ৪র্থ থেকে ৯ম শ্রেণির মধ্যে সম্পূর্ণ আল-কুরআন হিফজ
আরবি ভাষা শিক্ষা লক্ষ্য
- নার্সারি থেকে ৫ম শ্রেণির মধ্যে আরবি ভাষার ভিত্তি তৈরি
- ৬ষ্ঠ-৯ম শ্রেণির মধ্যে আল-কুরআনের অনুবাদ বোঝার উপযোগী প্রস্তুতি
মেধা ও সৃজনশীলতার বিকাশ
সময়সূচি ও শিফট বিন্যাস
মেয়েদের শিফট
ছেলেদের শিফট
নার্সারি
ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য
- ✓ ১ নভেম্বর ২০২৬ থেকে ভর্তি ফরম সরবরাহ করা হবে।
- ✓ নার্সারিতে মৌখিক পরীক্ষা ও অভিভাবক সাক্ষাৎকার বাধ্যতামূলক।
- ✓ কেজি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ✓ সাক্ষাৎকারে বাবা-মা উভয়ের উপস্থিতি বাধ্যতামূলক।
ভর্তি সহায়তায় যোগাযোগ করুন
০১৭০৫-৬৭৯৬০৩
WHATSAPP AVAILABLE
Google Map Location
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
মোহাম্মদপুর শাখা, ঢাকা
মানচিত্রে আমাদের সঠিক অবস্থান দেখুন।