আপানরা সকলেই অবগত যে, এস.সি.ডি মোহাম্মদপুর শাখাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। বিগত সময়ে লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া ও স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন (রিকশা, অটো-রিকশা, সি.এন.জি, মোটরবাইক ও প্রাইভেট কার) সরাসরি স্কুল গেটের সামনে আসার ফলে আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুলের গলিতে বসবাসরত মানুষদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষিতে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ — শেখেরটেক ১২ নম্বর রোডের চওড়া অংশ পর্যন্ত যানবাহন রাখবেন। সেখান থেকে লিনা জেনারেল স্টোরের পাশের গলি দিয়ে হেঁটে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবেন এবং ছুটির পর একই পথে হেঁটে এসে উক্ত চওড়া অংশ থেকে যানবাহনে উঠবেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে, দয়া করে স্কুলের সামনে যানবাহন থেকে ওঠানামা করা থেকে বিরত থাকবেন।
আপনাদের সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারব।
উপরের লিংকে ক্লিক করলে একটি গুগল শিট ওপেন হবে। যেখাবে ২টি Tab দেখতে পাবেন। একটি Tab-এ কুরআন/হিফজ ক্লাসের আসনবিন্যাস এবং আরেকটি Tab-এ এ্যারাবিক ক্লাসের আসনবিন্যাস দেওয়া হয়েছে।
উপরোক্ত শিট অনুযায়ী শিক্ষার্থী রুম পরিবর্তন করে নির্ধারিত রুমে কুরআন, আরবি এবং জেনারেল ক্লাস করবে, ইন-শা-আল্লাহ। এ বিষয়ে নতুন শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা ক্লাসেই দেয়া হবে, ইনশাআল্লাহ।
নার্সারি ও কেজি শ্রেণির ক্লাস শুরু ও শেষের সময়
ক্লাস
শিফট
সেকশন
শুরুর সময়
ভবন
নার্সারি
মর্নিং শিফট
Section A, Section B
সকাল ৯:০০-১১:০০
ভবন-২
নার্সারি
ডে শিফট
Section C, Section D
সকাল ১১:৩০ – ১:৩০
ভবন-২
কেজি
মর্নিং শিফট (Girls)
Section A, Section B
সকাল ৮:০০ – ১০:৩৫
ভবন-২
কেজি
ডে শিফট (Boys)
Section C, Section D
সকাল ১১:০০ – ১:৩৫
ভবন-২
নার্সারি শ্রেণির জন্য বিশেষ নির্দেশনা
পূর্ব ঘোষনা অনুযায়ী, নার্সারি শ্রেণির শিক্ষার্থীরা সব বই স্কুলে নিয়ে আসবে। বইগুলো স্কুলে রেখে দেওয়া হবে এবং ক্লাস ওয়ার্ক করানো হবে ইন-শা-আল্লাহ। বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদের খাতায় হোমওয়ার্ক দেওয়া হবে। নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের কোনো ডায়রি দেওয়া হয় না। তাই অভিভাবকবৃন্দ প্রতিদিন হোমওয়ার্কের খাতা চেক করবেন এবং বাসায় দেওয়া বাড়ির কাজ করাবেন।
নার্সারি শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা যেন কোনো বাড়তি অলংকার পরিধান না করে সেদিকে খেয়াল রাখবেন। এছাড়া কোনো খেলনা বা বাড়তি জিনিস ব্যাগে করে না আনে সেদিকে খেয়াল রাখেবেন।
নার্সারি শ্রেণিতে যারা এ বছর ভর্তি হয়েছে, তাদের অধিকাংশের জন্য আগামাী ১৫ জানুয়ারি ২০২৬ জীবনের প্রথম স্কুলের দিন। কিছু শিক্ষার্থী মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে ক্লাসে যাওয়ার সময় কান্নাকাটি করে থাকে, যা খুবই স্বাভাবিক। এ ধরনের পরিস্থিতিতে অভিভাবকদের ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করছি এবং বাচ্চার কাছে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
গার্লস শিফট (১ম-১০ম শ্রেণি)
ক্লাস
সময়
সময়
টিফিন
সময়
ভবন
১ম-৯ম শ্রেণি
৭:২০–৮:৫০ (কুরআন)
৮:৫৫-৯:৫৫ (আরবি)
৯:৫৫-১০:১৫
১০:১৫(জেনারেল)
ভবন-১
১০ম শ্রেণি
৮:২০–১:২০ (জেনারেল)
ভবন-১
বয়েজ শিফট (১ম-৯ম শ্রেণি)
ক্লাস
সময়
টিফিন
সময়
সময়
ভবন
১ম–২য় শ্রেণি
৮:৪৫-১০:৫৫ (জেনারেল)
১০:৫৫-১১:১৫
১১:১৫-১২:৪৫ (কুরআন)
১২:৫০-১৩:৫০ (আরবি)
ভবন-২
৩য়-৯ম শ্রেণি
৮:০০-১০:৫৫ (জেনারেল)
১০:৫৫-১১:১৫
১১:১৫-১২:৪৫ (কুরআন)
১২:৫০-১৩:৫০ (আরবি)
ভবন-২
বয়েজ শিফট ১ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস শেষে ভবন-২ এ যোহরের সলাত আদায় করবে।
সূর্যোদয়ের সময় তারতম্যভেদে ক্লাস শুরু ও শেষ হওয়ার সময় ভবিষ্যতে কিছুটা পরিবর্তিত হবে, যা যথাসময়ে অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
ভবন-২
২০২৬ সালে স্কুলের বর্ধিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করার জন্য মূল ভবন থেকে ৩টি প্লট পশ্চিমে নিয়ামাহ প্যালেসে, (বাড়ি-৫৪/৬, রোড-১২, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) নার্সারি, কেজি এবং বয়েজ শিফটের সকল কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া অফিসিয়াল সকল কার্যক্রম ভবন-২ থেকে পরিচালিত হবে, ইন-শা-আল্লাহ।
উল্লেখ্য, ভবন-১ শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের (১ম-১০ম শ্রেণি) একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অফিসিয়াল প্রয়োজনে উক্ত শ্রেণির অভিভাবকবৃন্দ ভবন-২ এর নিচ তলায় যোগাযোগ করবেন, ইন-শা-আল্লাহ। ভবন-১-এ অভিভাবক বা বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ সীমিত থাকবে ইনশাআল্লাহ।
শিক্ষার্থীদের আই.ডি কার্ড পরিধান ও অভিভাবকদের আই.ডি কার্ডের ‘অভিভাবক কপি’ প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়া
স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল থেকে ২টি আই.ডি কার্ড প্রদান করা হয়। একটি প্লাস্টিক আই.ডি. কার্ড (যা শিক্ষার্থী পরিধান করবে) এবং আরেকটি ল্যামিনেটেড আই.ডি. কার্ড (Guardian Copy) যা প্রত্যেক অভিভাবক শিক্ষার্থীদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় গেটে প্রদর্শন করবে।
৩য় থেকে ৮ম শ্রেণির কোনো অভিভাবক যদি শিক্ষার্থীদের কাছে ২টি আই.ডি কার্ডই দিয়ে রাখেন, তাহলে স্কুল কর্তৃপক্ষ ধরে নিবে যে সেই শিক্ষার্থী একাই স্কুল থেকে বাসায় যাবে।
নার্সারি থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অভিভাবক ছাড়া একা বাসায় যেতে দেওয়া হবে না।
কারও আই.ডি কার্ড হারিয়ে গেলে স্কুলের নির্ধারিত ফি প্রদান করে আই.ডি কার্ড সংগ্রহ করবেন। বা হারিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষকে জানালে ১ দিনের মধ্যে লেমিনেটেড আই.ডি. কার্ড প্রদান করবে, ইন-শা-আল্লাহ।
আই.ডি. কার্ড পরিধান ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি প্রদর্শন করে শিক্ষার্থীদের স্কুল থেকে নেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কঠোর নীতি অবলম্বন করে। তাই অভিভাবকগণ নিয়মের ব্যত্যয় ঘটাতে অনুরোধ করে স্কুল কর্তৃপক্ষকে বিব্রত করবেন না, ইন-শা-আল্লাহ।
টিফিন এবং পানি পান ও টয়লেটব্যবহার সংক্রান্ত নির্দেশনা
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার স্কুল থেকে টিফিন প্রদান করা হবে। শিক্ষার্থীরা বাসা থেকে বা বাইরে থেকে কোনো ধরনের খাবার স্কুলে আনবে না। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থী অবশ্যই সাথে করে (স্কুল নির্ধারিত) টিফিন বক্স নিয়ে আসবে। নার্সারি থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে যার যার টিফিন বক্সে টিফিন দেওয়া হবে। তারা স্কুলেই সেই টিফিন খাবে এবং কিছু অবশিষ্ট থাকলে বাসায় নিয়ে যাবে। কোন অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না।
স্কুলের প্রতিটি তলাতেই ‘RO সিস্টেম’-এর খাবার পানির ফিল্টার রয়েছে। শিক্ষার্থীরা যার যার ব্যক্তিগত পানির বোতল (স্কুল নির্ধারিত) নিয়ে আসবে এবং প্রয়োজন অনুযায়ী পানি ভরে নিবে। একজনের পানির বোতল আরেকজন ব্যবহার করবে না।
টয়লেট ব্যবহার করার পর শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং টয়লেট-এর পরিস্কার/পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেন পরবর্তী ব্যবহারকারী টয়লেটে প্রবেশের পর একটি পরিচ্ছন্ন টয়লেট পায়। এ বিষয়ে অভিভাবকবৃন্দ সন্তানদের অবগত করবেন।
পোশাক ও সময়ানুবর্তিতা
প্রাথমিক অবস্থায় অনেক শিক্ষার্থীর পক্ষে পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা সম্ভব হবে না। তবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিপূর্ণভাবে ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। শিক্ষার্থীরা ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পূর্ব পর্যন্ত স্কুলের নির্ধারিত ইউনিফর্ম-এর কাছাকাছি ধরন এবং রং-এর পোশাক পরিধান করে আসবে।
১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করতে পারবে না।এমনকি, ১ মিনিট লেট হলেও মেইন গেইট বন্ধ করে দেওয়া হবে এবং যারা লেট করে স্কুলে উপস্থিত হবে তাদের ফিরে যেতে হবে। এক্ষেত্রে স্কুল অফিসে ফোন করা বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তবে, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগ-এর কারণে, বিশেষ পরিস্থিতিতে এ বিষয়ে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটা সম্পূর্ণভাবে স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল হবে। অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে নয়।
স্কুলের নির্ধারিত ইউনফর্ম ও সঠিক সময়ে স্কুলে প্রবেশের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে। তাই দেরী করে উপস্থিত হওয়া শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই বিষয়ে ধৈর্যের পরিচয় দিবেন এবং দয়া করে স্কুলের গার্ড বা স্টাফদের সাথে উচ্চবাচ্য বা অসন্তোষ প্রকাশ করবেন না।
স্কুলের গেট থেকে যানবাহনে ওঠানামা করা বিষয়ক
আপানরা সকলেই অবগত যে, এস.সি.ডি মোহাম্মদপুর শাখাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। বিগত সময়ে লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া ও স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন (রিকশা, অটো-রিকশা, সি.এন.জি, মোটরবাইক ও প্রাইভেট কার) সরাসরি স্কুল গেটের সামনে আসার ফলে আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুলের গলিতে বসবাসরত মানুষদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।
এই প্রেক্ষিতে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ — শেখেরটেক ১২ নম্বর রোডের চওড়া অংশ পর্যন্ত যানবাহন রাখবেন। সেখান থেকে লিনা জেনারেল স্টোরের পাশের গলি দিয়ে হেঁটে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবেন এবং ছুটির পর একই পথে হেঁটে এসে উক্ত চওড়া অংশ থেকে যানবাহনে উঠবেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে, দয়া করে স্কুলের সামনে যানবাহন থেকে ওঠানামা করা থেকে বিরত থাকবেন।
আপনার/আমার সন্তানদের সত্যিকার মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। এস সি ডি’তে অনুসরণকৃত প্রতিটি নিয়মের পেছনেই মুসলিম চরিত্র গঠনে সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নিয়মের কঠোরতার বিষয়গুলো কেউ ব্যক্তিগতভাবে নিবেন না এবং প্রতিটি নিয়ম অনুসরণে সকলেই সহযোগিতামূলক মনোভাব রাখবেন বলে আমরা আশা করি।
ক্লাস শুরু: ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির বোর্ড বই এবং শিক্ষা উপকরণ বিতরণ
আগামী ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) নিম্নলিখিত schedule অনুযায়ী বোর্ড বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ হবে ইনশাআল্লাহ
ছেলে/মেয়ে শিক্ষার্থী
শ্রেণি
সময়
মেয়ে শিক্ষার্থী
৩য় – ৬ষ্ঠ
সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা
ছেলে শিক্ষার্থী
৩য় – ৬ষ্ঠ
দুপুর ১২:৩০ টা থেকে ৩:০০ টা
৩য় – ৬ষ্ঠ শ্রেণির ইসলাম, কুরআন ও অন্যান্য সকল সহায়ক বই, প্রত্যেক শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বিদায়াতুল আরাবিয়্যা (আরবি ভাষা শিক্ষা সিরিজ)-এর বই লেভেল অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
স্টুডেন্ট ID কার্ড এবং ID কার্ডের অভিভাবক কপি
নতুন শিক্ষার্থীদের স্টুডেন্ট ID কার্ড ও ID কার্ডের “অভিভাবক কপি” শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথেই দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণের মূল্য তালিকা
শ্রেণি: ৩য়
বিবরন
মূল্য
নবীদের কাহিনী
৮০
কুরআনের কাহিনী
৭০
ইসলাম শিক্ষা
১২০
বাংলা খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (৭পিস x ৩০)
২১০
গণিত খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (২পিস x ৩০)
৬০
ইংরেজি খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (২পিস x ৩০)
৬০
ডায়েরি
১৩০
স্কুল ব্যাগ
১১০০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) সিঙ্গেল
৫৫
পানির বোতল ( ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
পেন্সিল+ইরেজার+শার্পনার (১০+১০+১০)
৩০
সর্বমোট
২,৫১৫/-
শ্রেণি: ৪র্থ
বিবরন
মূল্য
আল্লাহর পরিচয়
২০০
আবু বকর (রা:) ও উমার (রা.) এর জীবনের কিছু ঘটনা
৫০
সেই সময়
৫০
উহুদের শহীদেরা
৫০
ইসলাম শিক্ষা
১৫০
খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (১০ পিস x ৩০)
৩০০
ডায়েরি
১৩০
স্কুল ব্যাগ
১১০০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) সিঙ্গেল
৫৫
পানির বোতল ( ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
কলম (ম্যাটাডোর হাই স্কুল)
৫
সর্বমোট
২,৬৯০/-
শ্রেণি: ৫ম
বিবরন
মূল্য
আল্লাহর পরিচয়
২০০
আল-কোরআনের কাহিনী
৭০
নবীদের কাহিনী
৮০
ইসলাম শিক্ষা
১১০
খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (১০ পিস x ৩০)
৩০০
ডায়েরি
১৩০
স্কুল ব্যাগ
১১০০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) সিঙ্গেল
৫৫
পানির বোতল ( ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
কলম (ম্যাটাডোর হাই স্কুল)
৫
সর্বমোট
২,৬৫০
শ্রেণি: ৬ষ্ঠ
বিবরন
মূল্য
আল্লাহর পরিচয়
২০০
আমাদের প্রিয় নবী
৪০
উহুদের শহীদেরা
৩০
রাসূলের প্রিয় যারা
৭০
ইসলাম শিক্ষা
১৪০
খাতা (ফ্রেশ) – ৮৪ পৃষ্ঠা (১০ পিস x ৩০)
৩০০
ডায়েরি
১৩০
কলম (ম্যাটাডোর হাই স্কুল)
৫
সর্বমোট
৯১৫/-
কায়দা, আম্মাপারা ও আরবি বই
কোরআন ও আরবি বই
মূল্য
কায়দা
১৪০
আম্মাপারা
১২০
রওদাতুল আতফাল – ১ম ভাগ
২০০
রওদাতুল আতফাল – ২য় ভাগ
২৫০
বিদায়াতুল আরাবিয়া ১ম ভাগ
৩৫০
বিদায়াতুল আরাবিয়া ২য় ভাগ
৩৫০
বিদায়াতুল আরাবিয়া ৩য় ভাগ
৪০০
অন্যান্য শিক্ষা উপকরণের মূল্য
বিবরন
মূল্য
ডায়েরি
১৩০
বাংলা খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় শ্রেণির)
৩০
গণিত খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় – ৯ম শ্রেণির)
৩০
ইংরেজি খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় শ্রেণির)
৩০
বিবরন
মূল্য
স্কুল ব্যাগ (ছোট)
১০০০
স্কুল ব্যাগ (বড়)
১১০০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) ডাবল ডেকার
৭০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) সিঙ্গেল
৫৫
পানির বোতল (ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
পানির বোতল (Aluminum)
২২০
টিফিন বক্স
২৮০
পেন্সিল
১০
ইরেজার
১০
শার্পনার
১০
রং পেন্সিল (Doms)
৫০
কলম (ম্যাটাডোর অরবিট)
৫
স্টুডেন্ট আইডি কার্ড (প্লাস্টিক)
৫০
গার্ডিয়ান আইডি কার্ড (লেমিনেটেড)
৫০
আইডি কার্ডের ফিতা
৫০
আইডি কার্ড হোল্ডার
২০
অভিভাবকবৃন্দ নির্ধারিত সময়ে স্কুল অফিসরুমে এসে যোগাযোগ করবেন। প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অফিস থেকে বিভিন্ন শিক্ষা উপকরণের লিস্ট এবং মূল্য জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী পেমেন্ট করে ২য় তলা থেকে বোর্ড বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ।
আগামী সোমবার এবং মঙ্গলবার (১২ ও ১৩ জানুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংক্রান্ত নির্দেশনা:
ক্রীড়া প্রতিযোগিতার দিন শিক্ষার্থীদের স্কুল ড্রেসে আসা বাধ্যতামূলক নয়। তবে প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই স্কুল আই.ডি কার্ড পরিধান করে আসবে।
খেলার দিন মূল ভবনের সাথে সংলগ্ন মাঠে পুরুষদের প্রবেশ নিষেধ। তবে খেলা চলাকালীন যেসব শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র সেসব শিক্ষার্থীর মা বা মহিলা অভিভাবক মাঠে ঢুকতে পারবে এবং খেলা শেষে বের হয়ে আসবে।
খেলা চালাকালীন কোনো অভিভাবক যে কোনো ধরনের মন্তব্য বা শিক্ষার্থীদের কোনো নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকবেন।
খেলার দিন স্কুলের মূল ভবন ও আলফা স্পোর্টস-এ অভিভাবকগণ শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন ও খেলা শেষে নিয়ে আসবেন, ইন শা আল্লাহ। শিক্ষার্থীরা অবশ্যই স্টুডেন্ট আই.ডি. কার্ড সাথে রাখবে এবং অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের খেলা শেষে নিয়ে যাওয়ার সময় অভিভাবক কপি প্রদর্শন করবেন। (এই নিয়ম ১২ ও ১৩ তারিখ স্কুল ভবন এবং আলফা স্পোর্টস উভয় স্থানের জন্য প্রযোজ্য)।
কোনো শিক্ষার্থী যদি একা বাসায় যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীর কাছে অভিভাবক কপি থাকতে হবে। অর্থাৎ, খেলা শেষে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্কুলের বর্তমান নিয়ম অনুসরণ করা হবে।
আলফা স্পোর্টস চন্দ্রিমা হাউজিং-এ অবস্থিত। যেখানে মোহাম্মদপুর বেড়িবাধ অতিক্রম করে ঢাকা উদ্যানের ভিতর দিয়ে যেতে হয়। সংসদ ভবনে পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান ভেবে কেউ ভুল করবেন না।
ক্লাস শুরু: ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
১ম, ২য় এবং ৭ম, ৮ম শ্রেণির বোর্ড বই এবং শিক্ষা উপকরণ বিতরণ
আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) নিম্নলিখিত schedule অনুযায়ী বোর্ড বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ হবে ইনশাআল্লাহ
সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত ১ম ও ৭ম শ্রেণি
দুপুর ১২:৩০-৩:০০ টা পর্যন্ত ২য় ও ৮ম শ্রেণির
১ম, ২য় এবং ৭ম, ৮ম শ্রেণির ইসলাম, কুরআন ও অন্যান্য সকল সহায়ক বই, প্রত্যেক শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
বিদায়াতুল আরাবিয়্যা (আরবি ভাষা শিক্ষা সিরিজ)-এর বই লেভেল অনুযায়ী অফিস থেকে অভিভাবকবৃন্দ সংগ্রহ করতে পারবেন।
স্টুডেন্ট ID কার্ড এবং ID কার্ডের অভিভাবক কপি
নতুন শিক্ষার্থীদের স্টুডেন্ট ID কার্ড ও ID কার্ডের “অভিভাবক কপি” শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথেই দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণের মূল্য তালিকা
শ্রেণি: ১ম
বিবরন
মূল্য
দ্বীনের প্রথম পাঠ
৭০
পরিবেশ পরিচিতি
৫০
SCD খাতা ৪ সেট (৮পিস)
৩২০
আমপারা
১২০
ডায়েরি
১৩০
স্কুল ব্যাগ (ছোট)
১,০০০
পেনসিল বক্স (সিঙ্গেল)
৫৫
পানির বোতল (ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
পেন্সিল+ইরেজার+শার্পনার (১০+১০+১০)
৩০
সর্বমোট
২৩৭৫
শ্রেণি: ২য়
বিবরন
মূল্য
দ্বীনের প্রথম পাঠ
৭০
পরিবেশ পরিচিতি
৫০
SCD খাতা ৪ সেট (৮পিস)
৩২০
ডায়েরি
১৩০
স্কুল ব্যাগ (ছোট)
১০০০
পেনসিল বক্স (সিঙ্গেল)
৫৫
পানির বোতল (ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
পেন্সিল+ইরেজার+শার্পনার (১০+১০+১০)
৩০
সর্বমোট
২২৫৫
শ্রেণি: ৭ম
বিবরন
মূল্য
প্রিয় নবী
৪০
আল্লাহর পরিচয়
২০০
ইসলাম শিক্ষা
১৫০
খাতা (Fresh) -৮৪ পৃষ্ঠা (১০ পিস)
৩০০
ডায়েরি
১৩০
কলম (ম্যাটাডোর অরবিট)
৫
সর্বমোট
৮২৫
শ্রেণি: ৮ম
বিবরন
মূল্য
সিরাত ইবনে হিশাম
৩৮০
জ্ঞান অর্জনের আদব
১০০
আল্লাহর পরিচয়
২০০
ইসলাম শিক্ষা
১২০
খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (১০ পিস)
৩০০
ডায়েরি
১৩০
কলম (ম্যাটাডোর অরবিট)
৫
সর্বমোট
১২৩৫
কায়দা, আম্মাপারা ও আরবি বই
কোরআন ও আরবি বই
মূল্য
কায়দা
১৪০
আম্মাপারা
১২০
রওদাতুল আতফাল – ১ম ভাগ
২০০
রওদাতুল আতফাল – ২য় ভাগ
২৫০
বিদায়াতুল আরাবিয়া ১ম ভাগ
৩৫০
বিদায়াতুল আরাবিয়া ২য় ভাগ
৩৫০
বিদায়াতুল আরাবিয়া ৩য় ভাগ
৪০০
অন্যান্য শিক্ষা উপকরণের মূল্য
বিবরন
মূল্য
ডায়েরি
১৩০
বাংলা খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় শ্রেণির)
৩০
গণিত খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় – ৯ম শ্রেণির)
৩০
ইংরেজি খাতা (Fresh) – ৮৪ পৃষ্ঠা (৩য় শ্রেণির)
৩০
বিবরন
মূল্য
স্কুল ব্যাগ (ছোট)
১০০০
স্কুল ব্যাগ (বড়)
১১০০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) ডাবল ডেকার
৭০
পেন্সিল বক্স (ম্যাটাডোর) সিঙ্গেল
৫৫
পানির বোতল (ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
পানির বোতল (Aluminum)
২২০
টিফিন বক্স
২৮০
পেন্সিল
১০
ইরেজার
১০
শার্পনার
১০
রং পেন্সিল (Doms)
৫০
কলম (ম্যাটাডোর অরবিট)
৫
স্টুডেন্ট আইডি কার্ড (প্লাস্টিক)
৫০
গার্ডিয়ান আইডি কার্ড (লেমিনেটেড)
৫০
আইডি কার্ডের ফিতা
৫০
আইডি কার্ড হোল্ডার
২০
অভিভাবকবৃন্দ নির্ধারিত সময়ে স্কুল অফিসরুমে এসে যোগাযোগ করবেন। প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী অফিস থেকে বিভিন্ন শিক্ষা উপকরণের লিস্ট এবং মূল্য জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী পেমেন্ট করে ২য় তলা থেকে বোর্ড বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ।
ক্লাস শুরু: ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ক্লাস রুটিন শীঘ্রই প্রকাশ করা হবে, ইন-শা-আল্লাহ।
কেজি শ্রেণির বই এবং শিক্ষা উপকরণ বিতরণ
আগামীকাল ০৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:০০টা থেকে দুপুর ৩:০০ টা পর্যন্তকেজি শ্রেণির বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে ইন-শা-আল্লাহ।
বিশেষ দ্রষ্টব্য: কেজি শ্রেণির অভিভাবকদের নির্ধারিত দিন ও সময়ের মধ্যে শিক্ষা উপকরণ সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের অভিভাবক কপি
কেজির নতুন শিক্ষার্থীদের স্টুডেন্ট আই.ডি. কার্ড ও আই.ডি. কার্ডের “অভিভাবক কপি” শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের সাথেই দিয়ে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণের মূল্য তালিকা
শ্রেণি: কেজি
বিবরন
মূল্য
রওদাতুল আতফাল – ২য় ভাগ
২৫০
বাংলা বই
১২০
ইংরেজি বই
২০০
গণিত বই
১২০
Math বই
১০০
খাতা ৪ সেট (৮পিস)
৩২০
কায়দা
১৪০
ডায়েরি
১৩০
পেনসিল বক্স (মেটাডোর ডাবল ডেকার)
৭০
পেন্সিল+ইরেজার+শার্পনার (১০+১০+১০)
৩০
রং পেন্সিল বক্স
৫০
স্কুল ব্যাগ
১,০০০
পানির বোতল (ফুড গ্রেড প্লাস্টিক)
৩২০
টিফিন বক্স
২৮০
সর্বমোট
৩,১৩০
নির্দিষ্ট তারিখ ও সময়ে ২০২৬ সেশনের কেজিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিভাবকগণ ভবন-২ এর নিচতলায় ৩,১৩০ টাকা এবং নার্সারি থেকে কেজিতে উত্তীর্ণ হওয়া পুরাতন শিক্ষার্থীদের অভিভাবকগণ ১,৫৩০ টাকা (স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স ব্যতীত) পেমেন্ট করে ২য় তলা থেকে শিক্ষা উপকরণ সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ।
১ম – ৮ম শ্রেণির বই বিতরণের তারিখ পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ।
এস.সি.ডি মোহাম্মদপুর শাখার শিক্ষার্থীদের স্কুল ফি পরিশোধ ও রেজাল্ট পাবলিশ করা সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য আমরা একটি Student Management Software ব্যবহার করছি। এই সফটওয়ারের মাধ্যমে আপনার সন্তানের বিভিন্ন তথ্য ঘরে বসেই জানতে পারবেন এবং খুব সহজেই স্কুল ফী পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ।
সুবিধাসমুহ: 🔹 ফি: পরিশোধিত ও বকেয়া ফি এর বিবরণ জানা ও ফি পরিশোধ করা। Payment Gateway-এর মাধ্যমে SCD স্কুল ফি পরিশোধের নিয়ম: https://scdbd.org/pmnt-gtwy/ 🔹 পরীক্ষা: পরীক্ষার সময়সূচী, ফলাফল ও গ্রেডশিট দেখা 🔹 গুরুত্বপূর্ণ লিংক: শিক্ষাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক সহজেই খুঁজে পাওয়া 🔹 ছুটি আবেদন: অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ছুটির আবেদন করার সুবিধা 🔹 নোটিশ: স্কুলের সকল গুরুত্বপূর্ণ নোটিশ জানার সুবিধা
📲 কীভাবে সফটওয়্যার-এ এক্সেস করবেন: • ধাপ-১: নিচের লিংক থেকে Android Mobile App ডাউনলোড করুন: https://play.google.com/store/apps/details?id=com.eximusedu.app&pcampaignid=web_share • ধাপ-২: ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীর বাবা ও মায়ের মোবাইলে প্রতিটি শিক্ষার্থীর জন্য Username ও Password পাঠানো হয়েছে। উক্ত তথ্য ব্যবহার করে মোবাইল এ্যাপে প্রবেশ করুন।
📌 কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ: ↹ প্রথমবার লগইন করার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। ↹ ইউজার প্রোফাইল থেকে আপনার অন্য সন্তানদের এ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন খুব সহজেই। ↹ কোনো সমস্যার সম্মুখীন হলে স্কুলের অফিসে 01705-679603 যোগাযোগ করুন।