Notice

মেইন গেটে গার্ডকে আই.ডি কার্ড প্রদর্শন

আসসালামুআলাইকুম,

সম্মানীত অভিভাবকবৃন্দ, আগামী ২৪ মে ২০২২ থেকে নার্সারি – ৪র্থ শ্রেণির কোনো শিক্ষার্থীর অভিভাবক শিক্ষার্থীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় মেইন গেটে কর্তব্যরত গার্ডকে আই.ডি কার্ড (স্টুডেন্ট কপি এবং অভিভাবক কপি) প্রদর্শন না করলে শিক্ষার্থীকে স্কুল গেটের বাইরে যেতে দেওয়া হবে না। কেউ ভুল করে আই.ডি. কার্ড (অভিভাবক কপি) না আনলে অফিসে যোগাযোগ করবেন। অফিস থেকে অভিভাবকের পরিচয় নিশ্চিত করলে মেইন গেটে কর্তব্যরত গার্ড উক্ত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অনুমতি দিবে ইন-শা-আল্লাহ।

নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

অনুরোধক্রমে

অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)

মেইন গেটে গার্ডকে আই.ডি কার্ড প্রদর্শন Read More »

স্কুলের সামনে গাড়ি পার্কিং ও পিক-আপ/ড্রপ সংক্রান্ত নোটিস

আসসালামুআলাইকুম,

আপনারা সবাই অবগত যে এস.সি.ডি মোহাম্মদপুর শাখাটি শেখেরটেক ১২ নাম্বার রোড-এর একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। যেহেতু স্কুলের সামনের রাস্তাটি কিছুটা সরু, ফলে স্কুল শুরু বা ছুটির সময় প্রাইভেট গাড়ির কারণে স্কুলের সামনে যানযট সৃষ্টি হয়। এতে করে এলাকাবাসীর যাতায়াতে সমস্যা তৈরি হয়।

তাই যারা প্রাইভেট গাড়ি দিয়ে স্কুলে যাতায়াত করেন তাদের কাছে বিনীত অনুরোধ এই যে, আপনাদের প্রাইভেট গাড়ি শেখেরটেক ১২ নাম্বার রাস্তার চওড়া স্থানে (লিনা জেনারেল স্টোর-এর পূর্ব দিকের অংশে) পার্ক করবেন এবং শিক্ষার্থীরা সেখান থেকে হেটে স্কুলে আসবে। একইভাবে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময়ও উক্ত চওড়া রোডটিতে গাড়ি পার্ক করবেন এবং শিক্ষার্থীরা স্কুল গেট থেকে হেটে গিয়ে গাড়িতে উঠবে, ইন-শা-আল্লাহ। অর্থাৎ, স্কুলের সামনে এসে শিক্ষার্থীদের গাড়ি থেকে নামানো বা স্কুলের সামনে থেকে শিক্ষার্থীদের গাড়িতে ওঠানো থেকে দয়া করে বিরত থাকতে হবে, ইন-শা-আল্লাহ।

এছাড়া স্কুলের সামনে যেকোনো প্রকার গাড়ি বা বাইক পার্ক করা থেকেও বিরত থাকবেন ইন-শা-আল্লাহ। আমাদের কারনে স্কুলের আশে-পাশের প্রতিবেশিদের যাতে করে কোনোধরনের কষ্ট না হয়, সেজন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

মা আসসালামাহ,

এস.সি.ডি এ্যাডমিন

স্কুলের সামনে গাড়ি পার্কিং ও পিক-আপ/ড্রপ সংক্রান্ত নোটিস Read More »

ব্যাংক ডিপোজিট সংক্রান্ত নোটিস

এস.সি.ডি ব্যাংক অ্যাকাউন্ট-এ ফেব্রুয়ারী ২০২২ মাসে কিছু ফি ডিপোজিট হয়েছে, যার কোন প্রকার রেফারেন্স ই-মেইল-এর মাধ্যমে স্কুল অফিসে জানানো হয় নাই।

ব্যাংকে টাকা ডিপোজিটের বিবরণ

Trans DatePost DateParticularsDeposited BrInstrument no Actual Deposit
07/02/2207/02/22CBS:Inter Bank Fund Transfer, From:TrustBank>  Dhaka BD, Terminal ID:TBLIBFT, Trace:180978, throw NPSBRRN:MFSD,ICTW,HO7,500 TK.
08/02/2208/02/22CBS:Inter Bank Fund Transfer, From:BRBL ONLINE BANKING>   BRBL BD, Terminal ID:00600009, Trace:831590, throw NPSBRRN:MFSD,ICTW,HO2,500 TK.
23/02/22
23/02/22
CBS:Inter Bank Fund Transfer, From:NPS ONLINE BANKING TRNSFR>FRGULSHAN DHBD, Terminal ID:02150009, Trace:131295, throw NPSBRRN:MFSD,ICTW,HO6,000 TK.

যারা উপরোক্ত ডিপোজিট করেছেন, তাদেরকে উপরোক্ত ফি ডিপোজিটের বিস্তারিত কারন (এ্যাডমিশন ফি/সেশন ফি/মাসিক বেতন) উপযুক্ত রেফারেন্সসহ অফিসে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

মা আসসালামাহ, 

এস.সি.ডি এ্যাডমিন

ব্যাংক ডিপোজিট সংক্রান্ত নোটিস Read More »

শিক্ষার্থীর স্কুল আই.ডি কার্ড

শিক্ষার্থীদের নিরাপত্তা ও গেট-পাস করার জন্য এস.সি.ডি মোহাম্মাদপুর শাখার সকল শিক্ষার্থীর স্কুল আই.ডি কার্ড প্রস্তুত করা হবে ইন-শা-আল্লাহ। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে নিচের গুগল ফরমটি পূরণ করতে হবে। যারা ২০২০ বা ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন এবং স্কুলে ছবি জমা দিয়েছেন, তাদের জন্য এই ফর্ম পূরণ করা প্রয়োজন নেই। তবে ২০২০ এর পূর্বে যারা ভর্তি হয়েছেন, তারা অবশ্যই নিচের গুগল ফরমটি পূরণ করবেন অথবা স্কুলে এসে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি আগামী ২৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) ২০২২-এর মধ্যে জমা দিবেন, ইন-শা-আল্লাহ।

  • ছবি তোলার সময় মেয়েরা অবশ্যই কান ঢেকে ছবি দিবেন।

ফর্ম লিংক: https://forms.gle/hjFBpu81rJDoW2nm8

শিক্ষার্থীর স্কুল আই.ডি কার্ড Read More »

COVID-19 Vaccine (1st & 2nd Dose)

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের যারা ৮/১/২০২২ তারিখ থেকে ১৭/১/২০২২ইং তারিখের মধ্যে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের ২য় ডোজ ভ্যাকসিন আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২২-এ নিম্নোক্ত সিডিউল অনুসারে মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে-এ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। নির্ধারিত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্বে স্বাক্ষরিত রেজিস্ট্রেশান কার্ড-এর ০১ সেট ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

১ম ডোজ টিকার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীর টিকা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তারা সেটি নিয়ে আসবেন। আর যে সমস্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও সংযুক্ত টিকা কার্ড ২টি সংগে নিয়ে আসবে।

উক্ত তারিখে স্কুলের নাম হিসেবে “মিশন ইন্টারন্যাশনাল কলেজ” উল্লেখ করতে হবে।

টিকা কার্ড

নিচের টিকা কার্ডটি ডাউলোড করে প্রিন্ট করবেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে কেন্দ্রে নিয়ে যাবেন। প্রয়োজনে কার্ডটির প্রিন্ট কপি স্কুল থেকেও সংগ্রহ করা যাবে ইন-শা-আল্লাহ।

COVID-19 Vaccine (1st & 2nd Dose) Read More »

COVID-19 Vaccine (2nd Dose) DATE CHANGE

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের যারা ১৮/১২/২০২১ তারিখ থেকে ২২/১২/২০২১ইং তারিখের মধ্যে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের ২য় ডোজ ভ্যাকসিন আগামী ২৪ জানুয়ারি ২০২২-এর পরিবর্তে ২৫ জানুয়ারী ২০২২-এ নিম্নোক্ত সিডিউল অনুসারে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ-এ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। নির্ধারিত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্বে স্বাক্ষরিত কার্ড-এর ০১ সেট ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উক্ত তারিখে স্কুলের নাম হিসেবে “মিশন ইন্টারন্যাশনাল কলেজ” উল্লেখ করতে হবে।

COVID-19 Vaccine (2nd Dose) DATE CHANGE Read More »

COVID-19 Vaccine (2nd Dose)

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের যারা ১৮/১২/২০২১ তারিখ থেকে ২২/১২/২০২১ইং তারিখের মধ্যে ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে, তাদের ২য় ডোজ ভ্যাকসিন আগামী ২৪ জানুয়ারি ২০২২-এ নিম্নোক্ত সিডিউল অনুসারে সরকারি লালমাটিয়া মহিলা কলেজ-এ দেওয়া হবে, ইন-শা-আল্লাহ। নির্ধারিত সময়ে ভ্যাকসিন দেওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্বে স্বাক্ষরিত কার্ড-এর ০১ সেট ফটোকপিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

উক্ত তারিখে স্কুলের নাম হিসেবে “মিশন ইন্টারন্যাশনাল কলেজ” উল্লেখ করতে হবে।

COVID-19 Vaccine (2nd Dose) Read More »

SCD Road Condition (18 Jan 2022)

আসসালামুআলাইকুম,

অনিবার্য কারণবশত আজ স্কুলের শুধুমাত্র অনলাইন ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে এবং অন-ক্যাম্পাস ক্লাসসমূহ বন্ধ থাকবে। গতকাল গভীর রাতে স্কুলের সামনের রাস্তার মেরামত কাজ শুরু করায় রাস্তাটি আজ ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। আগামীকালের ক্লাসের বিষয়ে পরবর্তীতে জানানো হবে ইন-শা-আল্লাহ।

এস.সি.ডি এডমিন

SCD Road Condition (18 Jan 2022) Read More »

স্টুডেন্ট ইউনিক আই.ডি (Student UID)

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় জাতীয়তা সনদের মতো প্রত‍্যেক শিক্ষার্থীকে একটি ডিজিটাল কার্ড (প্লাস্টিকের এটি এম/ স্মার্ট কার্ডের মতো ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রী পাবে এই ইউনিক আইডি। এই আইডিতে নির্দিষ্ট সংখ্যক ডিজিটের শিক্ষার্থী শনাক্ত নম্বর থাকবে। ২০২২ সাল থেকে শিক্ষার্থী শনাক্ত করার ইউনিক আইডি কার্ড দেওয়া শুরু হবে।

ইউনিক আই.ডি’র জন্য নির্ধারিত ৪ পৃষ্ঠার একটি ফরম পূরণ করতে হবে, যা স্কুল থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, ফরমটি পূরণ করার জন্য যাবতীয় নির্দেশনা নিচের ভিডিওটিতে বিশদভাবে উল্লেখ করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য প্রোফাইল ও ডাটাবেজ করতে নিম্নের ডকুমেন্ট প্রয়োজন হবে:

১. দুই কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ-এর ছবি জমা দিতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ড-এ ছবি তুলতে হবে।

৩. পিতা-মাতার এন.আইডি কার্ড অথবা জন্ম সনদ-এর ফটোকপি জমা দিতে হবে।

৪. শিক্ষার্থীর রক্তের গ্রুপ লিখতে হবে ।

৫. পিতা/মাতা মৃত হলে অভিভাবকের NID লাগবে।

⛔ রক্তের গ্রুপ প্রমাণের জন‍্য মেডিকেল বা প‍্যাথলজি সার্টিফিকেট লাগবে (যদি না থেকে তবে প্রয়োজন নেই), তবে  ফরমে উল্লেখিত সকল তথ্য প্রদান করাই উত্তম।

⛔ যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ আছে বা ডিজিটাল (অনলাইন ভেরিফাইড) করা নেই, সেসব জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য হবে না। তাই স্টুডেন্ট ইউনিক আই.ডি.’র জন্য অবশ্যই ডিজিটাল জন্মসনদ লাগবে। অর্থাৎ, অনলাইনে সার্চ দিলে পাওয়া যায় এমন জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। লক্ষণীয় যে, অনলাইন জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের হয়, অনেকেরই জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের আছে ঠিকই, কিন্তু অনলাইনে নিবন্ধন করা নেই। তাই এক্ষেত্রে ডিজিটাল জন্ম নিবন্ধন আবশ্যক।

আগামী ১১ নভেম্বর ২০২১-এর মধ্যে পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র এস.সি.ডি’র স্কুল অফিসে জমা দিবেন, ইন-শা-আল্লাহ।

স্টুডেন্ট ইউনিক আই.ডি (Student UID) Read More »

স্কুল ফি ২০২২ সংক্রান্ত

উপরের ভয়েস ম্যাসেজটি শুধুমাত্র এস.সি.ডি মোহাম্মদপুর শাখার জন্য প্রযোজ্য।

মো. এনামুল হক
কনভেনার, এস.সি.ডি ম্যানেজিং কমিটি
চেয়ারম্যান, এস.সি.ডি

স্কুল ফি ২০২২ সংক্রান্ত Read More »