১ম প্যারেন্টস মিটিং অনুপস্থিত অভিভাবকদের জন্য বিশেষ প্যারেন্টস মিটিং (বাধ্যতামূলক)
আসসালামুআলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, এস সি ডি মোহাম্মদপুর শাখার যেসব শিক্ষার্থীর অভিভাবক ১ম প্যারেন্টস মিটিং-এ উপস্থিত ছিলেন না, তাদের জন্য একটি বিশেষ প্যারেন্টস মিটিং-এর আয়োজন করা হয়েছে। উক্ত প্যারেন্টস মিটিং-এ সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। শিক্ষার্থীর একাডেমিক অগ্রগতি, আচরণ, উপস্থিতি এবং আসন্ন Half-yearly Exam 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে।
বিশেষভাবে জানানো যাচ্ছে যে, এই পুনর্নির্ধারিত বিশেষ প্যারেন্টস মিটিং-এ অভিভাবকবৃন্দ উপস্থিত না থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে Half-yearly Exam 2026-এ অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
১ম প্যারেন্টস মিটিং অনুপস্থিত অভিভাবকদের তালিকা
১ম প্যারেন্টস মিটিং অনুপস্থিত অভিভাবকদের তালিকা
তারিখ: ১৩ জুন ২০২৬
স্থান: স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিল্ডিং – ১)
শিক্ষার্থীদের প্যারেন্টস মিটিং এর সময় খুঁজে পেতে নিচের ফিল্টার ও সার্চ ব্যবহার করুন।
ঈদু-উল-আযহা উপলক্ষে আগামী ২৪ মে ২০২৬ (রবিবার) থেকে
০৩ জুন ২০২৬ (বুধবার) পর্যন্ত
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)-এর সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ইন-শা-আল্লাহ, আগামী ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) থেকে সকল ক্লাস যথারীতি পুনরায় শুরু হবে।
🗓️
ছুটির সময়কাল
২৪ মে – ০৩ জুন ২০২৬
পুনরায় চালু: ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার)
📌 বিশেষ দ্রষ্টব্য
◆
আগামী ২৩ মে ২০২৬ (শনিবার) হিফজের ক্লাসসমূহ পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী চলবে।
◆
ছুটির মধ্যেও স্কুলের অফিস কার্যক্রম আগামী ২৪ মে ২০২৬ (রবিবার) সকাল ৯:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত খোলা থাকবে।
অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নার্সারি শ্রেণিতে বাংলা ও ইংরেজি বিষয়ে বর্ণের মাধ্যমে শব্দ শেখানোর কার্যক্রম চলমান রয়েছে। অভিভাবকদের সুবিধার্থে এবং বাড়িতে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনে সহায়তার উদ্দেশ্যে শেখানো শব্দসমূহের একটি তালিকা রেফারেন্স হিসেবে সংযুক্ত করা হলো।
মাদ্রাসার শিক্ষার্থীদের গত বছরের স্পেশাল ক্লাসের সময় থেকে শুরু করে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত যে সকল বই প্রদান করা হয়েছে, সেগুলোর মূল্য বকেয়া (Due) হিসেবে এক্সিমাস (Eximus) অ্যাকাউন্টে যুক্ত করা হয়েছে।