মোহাম্মদপুর শাখার নোটিশ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সম্মানিত অভিভাবকবৃন্দ,
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, স্কুলের কিছু শিক্ষার্থী বৈদেশিক মুদ্রা, আতর, ঘড়িসহ বিভিন্ন পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত হচ্ছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা স্কুলের আগে-পরে এবং কখনও স্কুল চলাকালীনও এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছে, যা স্কুলের নীতিমালা ও শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী। এমতাবস্থায়, সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনার সন্তানের স্কুলব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়মিত পর্যবেক্ষণ করুন। সন্তান স্কুলে কী নিয়ে আসছে, স্কুল থেকে কী নিয়ে ফিরছে এবং তার কাছে অপ্রয়োজনীয় অর্থ, বৈদেশিক মুদ্রা বা কেনাবেচার উদ্দেশ্যে কোনো পণ্য রয়েছে কি না, সে বিষয়ে সচেতন থাকুন।
পাশাপাশি, সন্তানকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে এবং স্কুলের নিয়মশৃঙ্খলা মেনে চলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করুন।
ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে স্কুলের আগে, পরে কিংবা স্কুল চলাকালীন এ ধরনের কেনাবেচা সংক্রান্ত কার্যক্রমে জড়িত থাকতে দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর চরিত্র গঠনে সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
মাআসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর শাখা)