মোহাম্মদপুর শাখার নোটিশ

আসসালামু আলাইকুম,

আগামী ২৭ ও ২৮ অক্টোবর (মঙ্গল ও বুধবার) তাজউইদ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ্‌।

তাজউইদ প্রতিযোগিতায় সংশ্লিষ্ট হিফজ গ্রুপের ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত অংশ থেকে সর্বোচ্চ ১ পৃষ্ঠা পরিমাণ তিলাওয়াত শোনা হবে। শিক্ষার্থীরা ঐ অংশটুকু মুসহাফ দেখে তারতীলের সাথে তিলাওয়াত করবেন। মূল্যায়নের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হবে:

  • সাবলীলতা ও মাখরাজ
  • গুন্নাহ
  • সিফাত
  • মাদ্দ
  • ওয়াকফ-ইবতেদা (তিলাওয়াতে থামা ও শুরু করার পদ্ধতি)

প্রাথমিক বাছাই পর্বের সময়সূচি:

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬:

• মেয়ে শিক্ষার্থী: গ্রুপ ১, গ্রুপ ৫

• ছেলে শিক্ষার্থী: গ্রুপ ১, গ্রুপ ৩

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬:

• মেয়ে শিক্ষার্থী: গ্রুপ ২, গ্রুপ ৩

• ছেলে শিক্ষার্থী: গ্রুপ ২

বিশেষ দ্রষ্টব্য:

বাছাই পর্ব কুরআন-এরাবিক ক্লাসের সময়েই অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই স্কুলের সাধারণ এন্ট্রি টাইমে উপস্থিত হতে হবে। দেরিতে বা ভিন্ন সময়ে আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

মা’আসসালামাহ,

এস সি ডি এডমিন

Scroll to Top