শান্তিনগর শাখার নোটিশ

ফাইনাল টার্ম পরীক্ষার কুরআন সিলেবাস নোটিশ – শান্তিনগর শাখা

স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট

শান্তিনগর শাখা

নোটিশ

বিষয়: আসন্ন ফাইনাল টার্ম পরীক্ষার কুরআন বিভাগের সিলেবাস ও মানবন্টন

আসসালামু আলাইকুম। আসন্ন ফাইনাল টার্ম পরীক্ষার কুরআন বিভাগের সিলেবাস ও নম্বর বণ্টন নিচে দেওয়া হলো। সকল শিক্ষার্থী ও অভিভাবককে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

১. কায়েদা

সিলেবাস: শুরু থেকে শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা হুমাযাহ থেকে নাস) এবং শীটের সব দোয়া।

বিভাগনম্বর
রিডিং পড়া৬০
মুখস্থ শুনানো২০
মাসনুন দোয়া২০

২. আম্মাপারা

সিলেবাস: শুরু থেকে শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা যিলযাল থেকে নাস) এবং শীটের সব দোয়া।

বিভাগনম্বর
রিডিং পড়া৬০
মুখস্থ শুনানো২০
মাসনুন দোয়া২০

৩. নাজেরা

সিলেবাস: ২৭ পারার সুরা কমার থেকে শুরু করে ২৮ ও ২৯ পারার সুরা মুরসালাত-এর শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা দুহা থেকে নাস পর্যন্ত)।

বিভাগনম্বর
রিডিং পড়া৭০
মুখস্থ শুনানো৩০

৪. জেনারেল কুরআন

মুখস্থ (৩০ নম্বর): সূরা আল-বাকারার নির্ধারিত আয়াতসমূহ একটানা মুখস্থ শোনাতে হবে।

  • জেনারেল কুরআন A: সূরা বাক্বারা ৪১–৮০ আয়াত
  • জেনারেল কুরআন B: সূরা বাক্বারা ১–৪০ আয়াত

তাফসীর: সূরা আল-মুতাফফিফীন, সূরা আল-ইনশিক্বাক, সূরা আল-বুরূজ এবং সূরা আত্ব-তারিক্ব।

বিভাগনম্বরবিবরণ
মুখস্থ৩০সূরা বাক্বারার নির্ধারিত আয়াত
শব্দার্থ (বাংলায়)২০নির্ধারিত ৪টি সূরার শিটে উল্লিখিত সবগুলো শব্দার্থ
আয়াতের অর্থ২০৪টি সূরার যেকোনো আয়াত থেকে অনুবাদ
তাফসীর২০সূরাভিত্তিক প্রশ্ন; যেসব আয়াতের তাফসীর রয়েছে সেগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে
ক্লাস পারফরম্যান্স এবং আদব ও আখলাক১০

৫. হিফজ বিভাগ (ফাইনাল টার্ম, মোট নম্বর ৩০)

গ্রুপসিলেবাসপারা সংখ্যা
হিফজ গ্রুপ ১২৯, ৩০ পারা২
হিফজ গ্রুপ ২২৬–৩০ পারা৫
হিফজ গ্রুপ ৩১–৫ পারা, অর্থাৎ সূরা বাকারার শুরু থেকে সূরা নিসার শেষ পর্যন্ত৫

পরীক্ষা পদ্ধতি: একসাথে দুই পারা করে শোনাতে হবে। পাঁচ পারার ক্ষেত্রে ২+১+২ নিয়মে পরীক্ষা হবে।

বি. দ্র.: দুই বা ততোধিক পারা পরীক্ষার ক্ষেত্রে চারটি ফাত্হ গ্রহণযোগ্য। পঞ্চম ফাত্হ হলে ফেইল হিসেবে গণ্য হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে উত্তম প্রস্তুতি নেওয়ার তাওফীক দান করুন। আমীন।


এডমিন স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, শান্তিনগর শাখা
Scroll to Top