মোহাম্মদপুর শাখার নোটিশ

স্কুল নোটিশ – সিলেবাস ও মানবণ্টন
কুরআন ও এরাবিক বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আসন্ন বার্ষিক পরীক্ষার জন্য কুরআন ও আরবি বিষয়ের সিলেবাস ও মানবণ্টন নিচে প্রকাশ করা হলো:

কুরআন বিভাগ

১. কায়েদা

সিলেবাস: কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুখস্থ শোনানো – সুরা হুমাযাহ থেকে নাস

মানবণ্টন:

  • রিডিং পড়া: ৬০
  • মুখস্থ শোনানো: ২০
  • মাসনুন দোয়া: ২০
২. আম্মাপারা

সিলেবাস: আম্মাপারার শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুখস্থ শোনানো – সুরা যিলযাল থেকে নাস

মানবণ্টন:

  • রিডিং পড়া: ৬০
  • মুখস্থ শোনানো: ২০
  • মাসনুন দোয়া: ২০
৩. নাজেরা

সিলেবাস: ২৭ পারার সুরা কমার থেকে শুরু করে ২৮ ও ২৯ পারার সুরা মুরসালাতের শেষ পর্যন্ত এবং মুখস্থ শোনানো (সুরা দুহা থেকে নাস)

মানবণ্টন:

  • রিডিং পড়া: ৭০
  • মুখস্থ শোনানো: ৩০

জেনারেল কুরআন বার্ষিক পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

সিলেবাস:
নির্ধারিত সূরাসমূহ: সূরা আল-মুতাফফিফীন, সূরা আল-ইনশিক্বাক, সূরা আল-বুরূজ এবং সূরা আত্ব-তারিক্ব।

মানবণ্টন:

  • শব্দার্থ (২০ নম্বর): নির্ধারিত সিলেবাসের অন্তর্ভুক্ত সূরাগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ দেওয়া হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে।
  • আয়াতের অনুবাদ (২০ নম্বর): সিলেবাসভুক্ত সূরাগুলো থেকে কিছু আয়াত দেওয়া হবে। শিক্ষার্থীদের উক্ত আয়াতগুলোর সঠিক বাংলা অনুবাদ লিখতে হবে।
  • আয়াতের শিক্ষা ও তাফসীর (২০ নম্বর): নির্ধারিত সূরাগুলোর গুরুত্বপূর্ণ আয়াতের শিক্ষা, ব্যাখ্যা এবং (প্রাসঙ্গিক ক্ষেত্রে) শানে নুযূল বা নাজিলের কারণ সম্পর্কে প্রশ্ন করা হবে, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের শিটে উল্লেখ করা হয়েছে।
  • হিফজ অংশ (৩০ নম্বর): সূরা আল-বাকারাহ-এর ৪১ থেকে ৮০ নম্বর আয়াত পর্যন্ত একটানা মুখস্থ শোনাতে হবে।
  • ক্লাস পারফরম্যান্স এবং আদব ও আখলাক: ১০ নম্বর

হিফজ বিভাগের সিলেবাস

  • হিফজ গ্রুপ ১: ২৯ ও ৩০ পারা (২ পারা)
  • হিফজ গ্রুপ ২: ২৬ থেকে ৩০ পারা (৫ পারা)
  • হিফজ গ্রুপ ৩: ১ থেকে ৫ পারা, সূরা বাকারার শুরু থেকে সূরা নিসার শেষ পর্যন্ত (৫ পারা)
  • হিফজ গ্রুপ ৪: ৬ থেকে ১০ পারা, সূরা মায়েদার শুরু থেকে সূরা তাওবার শেষ পর্যন্ত (৫ পারা)
  • হিফজ গ্রুপ ৫: ১১ থেকে ১৫ পারা, সূরা ইউনুসের শুরু থেকে সূরা কাহফের শেষ পর্যন্ত (৫ পারা)

পরীক্ষা পদ্ধতি: তিনদিন জুড়ে পরীক্ষা হবে। দৈনিক একসাথে সর্বোচ্চ দুই পারার পরীক্ষা হবে।

বিঃদ্রঃ দুই বা ততোধিক পারা পরীক্ষার ক্ষেত্রে মোট চারটি ফাতহ গ্রহণযোগ্য। পঞ্চম ফাতহ হলে ফেইল হিসেবে গণ্য করা হবে।

এরাবিক বিভাগ

  • লেভেল ১: বার্ষিক পরীক্ষা: প্রথম অধ্যায় পরিচিতি পর্ব, ১১তম অধ্যায় থেকে ২২তম অধ্যায় শ্রেণীকক্ষ পর্যন্ত
  • লেভেল ২: বার্ষিক পরীক্ষা: বুক-২ এর ১ম অধ্যায় পরিচিতি থেকে ১১তম অধ্যায় (৫৮ পৃষ্ঠা) পর্যন্ত।
  • লেভেল ৩: বার্ষিক পরীক্ষা: বুক-২ এর ৮৬ থেকে ১৪৯ পৃষ্ঠা পর্যন্ত।
  • লেভেল ৪: বার্ষিক পরীক্ষা: বুক-৩ এর ৪৯ থেকে ১১৪ পৃষ্ঠা পর্যন্ত।
  • লেভেল ৫ ও ৬: বার্ষিক পরীক্ষা: সুরা আবাসা থেকে তারিক পর্যন্ত।
Scroll to Top