মোহাম্মদপুর শাখার নোটিশ

আসসালামু আলাইকুম,

হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

ইদানীং কিছু শিক্ষার্থী স্কুল কর্তৃক নির্ধারিত ৬০৪ পৃষ্ঠার মাদানী মুসহাফ (উসমানি স্ক্রিপ্ট) এর পরিবর্তে ইন্দো-পাক বা ভিন্ন সাইজের মুসহাফ নিয়ে স্কুলে উপস্থিত হচ্ছে। উল্লেখ্য যে, ইন্দো-পাক ও মাদানী মুসহাফের ফন্ট (লিপি) ভিন্ন হওয়ায় তা পঠনে ও অনুসরণে ভিন্নতা সৃষ্টি হয়। পাশাপাশি পৃষ্ঠা নম্বর, আয়াতের শুরু ও শেষ নির্ধারণেও অসামঞ্জস্যতা দেখা দেয়।

এর প্রেক্ষিতে নাজেরা ও হিফজ বিভাগের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে যে, যাদের কাছে স্কুল নির্ধারিত মাদানী মুসহাফ নেই, তারা অনুগ্রহ করে আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে উক্ত মুসহাফ সংগ্রহ করবেন, ইন-শা-আল্লাহ। ১২ এপ্রিল ২০২৬ (রবিবার) থেকে স্কুলে শুধুমাত্র নির্ধারিত মাদানী মুসহাফ ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

এছাড়া, হিফজুল কুরআন প্রকাশনা পরিষদ (একটি অলাভজনক উদ্যোগ) এর মাধ্যমে উক্ত মুসহাফ বাংলাদেশে সহজলভ্য করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা স্কুল থেকে এই মুসহাফ সংগ্রহ করতে ইচ্ছুক, তারা স্কুল অফিসে যোগাযোগ করতে পারেন, ইন-শা-আল্লাহ।

মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন

Scroll to Top