শান্তিনগর শাখার নোটিশ

নোটিশ: মুসলিম শিশু-শিক্ষা হালাকা | স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, শান্তিনগর
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD)
শান্তিনগর শাখা
বিশেষ নোটিশ

অভিভাবকদের জন্য বিশেষ হালাকা মুসলিম শিশু-শিক্ষা: কী, কোথায়, কেন, কিভাবে?

মুসলিম শিশু-শিক্ষা: কী, কোথায়, কেন, কিভাবে? — আলোচক মোঃ এনামুল হক, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, সকাল ১১:০০টা, SCD শান্তিনগর ক্যাম্পাস

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

أَلَا كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ

অর্থ: “সাবধান! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।” — সহিহ বুখারি, হাদিস ৭১৩৮; সহিহ মুসলিম, হাদিস ১৮২৯

একজন সন্তান—একজন অভিভাবকের কাছে শুধু ভালো ফলাফল, ভালো চাকরি কিংবা একটি উজ্জ্বল ভবিষ্যতের নাম নয়। একজন সন্তান হলো আল্লাহর দেওয়া আমানত—যার দুনিয়া ও আখিরাতের পথচলার ভিত্তি গড়ে দেওয়ার দায়িত্ব অভিভাবকের।


সন্তান যখন ছোট, তখন থেকেই একজন সচেতন অভিভাবকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়—

  • কোন স্কুলে পড়াবো?
  • কোন শিক্ষাব্যবস্থা তার জন্য সবচেয়ে ভালো হবে?
  • কীভাবে তাকে জ্ঞানী, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবো?
  • তার দ্বীনি শিক্ষার কী হবে?
  • ইসলামিক পরিবেশে পড়ালে ভবিষ্যতে সে কি ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে?
  • দুনিয়াবি সফলতার পাশাপাশি কীভাবে তাকে একজন আল্লাহভীরু, সৎ ও আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবো?

এই প্রশ্নগুলো শুধু একটি সন্তানের ভবিষ্যৎ নিয়ে নয়—এগুলো আমাদের আমানতদারিত্ব ও অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে।


সন্তানের হাতে শুধু একটি ভালো স্কুলের সার্টিফিকেট তুলে দেওয়া যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে সে জ্ঞান অর্জন করবে, চরিত্র গঠন করবে, দ্বীনের সাথে সম্পর্ক গড়ে তুলবে এবং একইসঙ্গে ভবিষ্যৎ দুনিয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে।


এই গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা দিতে শিশু শিক্ষা নিয়ে দীর্ঘ ২০ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ইসলামি দায়ী মোঃ এনামুল হক স্যার-কে নিয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ হালাকা।

আমাদের পরবর্তী হালাকা

“মুসলিম শিশু-শিক্ষা: কী, কোথায়, কেন, কিভাবে?”

আলোচক
মোঃ এনামুল হক
তারিখ
৩১ অক্টোবর ২০২৬, শনিবার
সময়
সকাল ১১:০০টা
স্থান
School for Community Development (SCD), শান্তিনগর ক্যাম্পাস

এই হালাকায় বর্তমান শিক্ষার্থীদের সকল সম্মানিত অভিভাবকদের নিজে উপস্থিত হওয়ার পাশাপাশি আপনার পরিচিত আত্মীয়-স্বজন, বন্ধু ও পাড়া-প্রতিবেশী—বিশেষ করে যাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে ভাবনা রয়েছে—তাদেরও সঙ্গে নিয়ে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।

কারণ, সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানতে হবে—
আমরা আসলে তাকে কোন ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি?

আপনি আসুন, অন্য একজন অভিভাবককেও সঙ্গে নিয়ে আসুন।
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD) — শান্তিনগর শাখা
ইভেন্ট: ৩১ অক্টোবর ২০২৬ · সকাল ১১:০০টা
Scroll to Top