মোহাম্মদপুর শাখার নোটিশ
৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের Extra-curricular Activity’র অংশ হিসেবে বই পড়া প্রতিযোগিতার নোটিশ
আসসালামু আলাইকুম,
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ ৪র্থ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের Extra-curricular Activity’র অংশ হিসেবে বই পড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের উদ্দেশ্য আনন্দ ও প্রতিযোগীতার মাধ্যমে ইসলামের জ্ঞান অর্জন করা এবং একই সাথে বই পড়ার অভ্যাস গড়ে তোলা।
শ্রেণি: ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ শ্রেণি
নির্ধারিত বই: আল্লাহর পরিচয়
শ্রেণি: ৭ম, ৮ম ও ৯ম শ্রেণি
নির্ধারিত বই: বাইবেল, কুরআন ও বিজ্ঞান
অংশগ্রহণকারীরা অবশ্যই নির্দিষ্ট বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়বে।
পরীক্ষার ধরন: MCQ (Multiple Choice Questions) ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী নির্দিষ্ট বইয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর ২০২৬ (পরীক্ষার বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ)
পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য পুরষ্কারের ব্যবস্থা থাকবে।
৪র্থ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামুলক
মা’আসসালামাহ
এস সি ডি এডমিন