স্কুল ড্রেস ও নির্ধারিত সময়ে স্কুলের মেইন গেট বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
| শ্রেণি | স্কুলের মেইন গেট বন্ধ হওয়ার সময় |
|---|---|
| নার্সারি (বিল্ডিং-২) | মর্নিং সকাল ৯:০০ এবং ডে সকাল ১১:৩০ |
| কেজি (বিল্ডিং-২) | মর্নিং সকাল ৮:০০ এবং ডে সকাল ১১:০০ |
| গার্লস সেকশন ১ম – ৯ম শ্রেণি (বিল্ডিং- ১) | সকাল ৭:২০ |
| গার্লস সেকশন ১০ম শ্রেণি (বিল্ডিং- ১) | সকাল ৯:১০ |
| বয়েজ সেকশন ৩য় – ৯ম শ্রেণি (বিল্ডিং- ২) | সকাল ৮:০০ |
| বয়েজ সেকশন ১ম – ২য় শ্রেণি (বিল্ডিং- ২) | সকাল ৮:৪৫ |
আসসালামুআলাইকুম,
২০২৬ শিক্ষাবর্ষের (নার্সারি – ১০ম শ্রেণি) সকল শিক্ষার্থীর অভিভাবকদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার থেকে শিক্ষার্থীদের অবশ্যই পরিপূর্ণভাবে স্কুল ইউনিফর্ম পরে আসা নিশ্চিত করতে হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কোনো শিক্ষার্থী পরিপূর্ণ ইউনিফর্ম ছাড়া স্কুলে প্রবেশ করার অনুমতি পাবে না। এমনকি ভিন্ন রংয়ের মোজা বা জুতা পরলেও স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া ০১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার থেকে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের পর স্কুলের মেইন গেট বন্ধ করে দেওয়া হবে এবং কোনো শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
তাই ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সকল শিক্ষার্থী (নার্সারি – ১০ম শ্রেণি) অবশ্যই ক্লাস শুরুর নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকবে এবং পরিপূর্ণ স্কুল ড্রেস পরিধান করে আসবে। অন্যথায় শিক্ষার্থীদের স্কুল গেট থেকেই ফিরে যেতে হবে।
‘ট্রাফিক জ্যাম’, ‘ঘুম থেকে উঠতে দেরী হওয়া’ ইত্যাদি কারণ প্রদর্শন করে স্কুল অফিসে বা প্রিন্সিপাল উস্তাজকে ফোন করে কোনো ধরনের অনুরোধ করা থেকে অভিভাবকবৃন্দ বিরত থাকবেন ইন-শা-আল্লাহ।
একজন সময়ানুবর্তী এবং সুশৃঙ্খল জীবনে অভ্যস্ত মুসলিম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক সহযোগীতা একান্ত কাম্য।
মা আসসালামাহ,
অধ্যক্ষ
এস সি ডি (মোহাম্মদপুর)