এস.সি.ডি মোহাম্মদপুর শাখার অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাস টেস্ট (CT) পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সংক্ষেপে বিষয়গুলো উল্লেখ করা হলো-
ক্লাস টেস্টের সংখ্যা
• প্রতিটি বিষয়ে প্রতি টার্মে ৩টি করে ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে।
• অর্থাৎ, অর্ধ-বার্ষিকের আগে ৩টি এবং বার্ষিকের আগে ৩টি—বছরে মোট ৬টি ক্লাস টেস্ট।
নম্বর গণনা পদ্ধতি
• প্রতি টার্মে নেওয়া ৩টি ক্লাস টেস্টের মধ্যে শিক্ষার্থী যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে, সেটিই টার্ম পরীক্ষার জন্য নির্ধারিত ১০ নম্বরের মধ্যে প্রাপ্ত মার্কস হিসেবে গণনা করা হবে (Best of 3 পদ্ধতি)।
• কোনো শিক্ষার্থী ক্লাস টেস্টে অনুপস্থিত থাকলে, শুধুমাত্র উক্ত পরীক্ষায় ০ (শূন্য) নম্বর গণ্য হবে এবং ঐ নির্দিষ্ট ক্লাস টেস্টটি পুনঃপরীক্ষার সুযোগ থাকবে না।
ক্লাস টেস্টের সময়সূচি
• শিক্ষার্থীরা ক্লাসের জন্য নির্ধারিত সময়ের মধ্যেই সিটি’তে অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রতিটি ক্লাস টেস্ট ৩০-৩৫ মিনিট সময়ের মধ্যে হবে।
• টার্ম পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৪ দিন আগে সকল ক্লাস টেস্ট সম্পন্ন করা হবে।
• যেহেতু প্রত্যেক বিষয়ে প্রতি টার্মে ৩ টি করে ক্লাস টেস্ট হবে এবং সর্বোচ্চ পাওয়া নম্বর অর্ধ-বার্ষিক/বার্ষিক পরীক্ষায় যোগ হবে তাই শিক্ষার্থীরা অসুস্থতা বা দেরীতে উপস্থিত হলে শুধুমাত্র সিটি পরীক্ষার সময় এসে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
সিলেবাস ও প্রস্তুতি
• প্রতিটি ক্লাস টেস্টের সিলেবাস পরীক্ষার ২ থেকে ৭ দিন আগে শিক্ষার্থী ও অভিভাবকদের ডায়েরির মাধ্যমে জানানো হবে।
• প্রতিটি বিষয়ে ক্লাস টেস্টের সিলেবাস, তারিখ ইত্যাদি উস্তাজ/উস্তাজারা স্কুল ডায়েরির মাধ্যমে অভিভাবকদের অবগত করবে। তাই অভিভাবকবৃন্দ নিয়মিত ডায়েরি চেক করবেন।
• ১ম ও ২য় শ্রেণির ক্লাস টেস্টের বিষয়টি যথারীতি (যেভাবে প্রতিদিনের পড়া দেওয়া হয়) নোটিস বোর্ডে দেওয়া হবে, ইন-শা-আল্লাহ।
SCD Admin.