আর্টস, ক্রাফটস ও সাইন্স ফেয়ার প্রজেক্ট জমাদান — SCD

আর্টস ও ক্রাফটস প্রজেক্ট জমাদানের সময়

০২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) স্কুল শুরুর সময় থেকে দুপুর ১টা পর্যন্ত।

আর্টস ও ক্রাফটস প্রজেক্ট জমাদানের স্থান

মেয়েদের আর্টস ও ক্রাফটস প্রজেক্ট

ভবন-১ (৮ম তলা) (লিফট-৭, এরপরে ১ তলা সিঁড়ি দিয়ে উপরে)

ছেলেদের আর্টস ও ক্রাফটস প্রজেক্ট

ভবন-২ (৩য় তলা, কম্পিউটার ল্যাব)

সাইন্স ফেয়ার প্রজেক্ট

  • প্রদর্শনীর দিন (০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার) সকালে শিক্ষার্থীরা তাদের সাইন্স প্রজেক্টসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকবে। এর পূর্বে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।
  • প্রদর্শনীর সুবিধার্থে স্কুল প্রাঙ্গণ প্রদর্শনীর দিন সকাল ৭:৩০ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
  • সাইন্স ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রদর্শনীর দিন সকাল ৮:৩০-এর মধ্যে তাদের নির্ধারিত স্থানে প্রজেক্ট প্রদর্শনীর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করে অবস্থান করবে।
  • প্রদর্শনী শুরু হবে সকাল ৯:০০টা থেকে, ইন-শা-আল্লাহ।

সাইন্স ফেয়ার প্রজেক্ট প্রদর্শনীর স্থান

বিল্ডিং-১

মেয়েদের সাইন্স ফেয়ার (৪র্থ, ৫ম, ৭ম তলা) এবং আর্টস ও ক্রাফটস (২য় ও ৩য় তলা)।

বিল্ডিং-২

ছেলেদের আর্টস ও ক্রাফটস (৪র্থ তলা) এবং সাইন্স ফেয়ার (৫ম এবং ৬ষ্ঠ তলা)।

👉 বিল্ডিং-১-এ প্রদর্শনীর ফ্লোরে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
👉 বিল্ডিং-২-এ প্রদর্শনীর ফ্লোরে মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

অন্যান্য নির্দেশনা

  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম পরে আসবে।
  • ক্রাফটস প্রদর্শনীতে প্রবেশের পর অভিভাবকরা খেয়াল রাখবেন যেন ছোট বাচ্চারা কোনো ক্রাফটস স্পর্শ না করে।
  • প্রদর্শনী চলাকালীন সকল অভিভাবক পর্দার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।
  • অভিভাবকরা ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকবেন।
  • কোনো অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীরা একে অপরের প্রজেক্ট নিয়ে তুলনা বা বিরূপ মন্তব্য করবেন না।
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রদর্শনী শেষে দুপুর ২টার মধ্যে তাদের নিজ নিজ প্রজেক্ট বাড়িতে নিয়ে যাবে।

নার্সারি ও কেজি শ্রেণির আর্টস প্রতিযোগিতা

প্রতিযোগিতার তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দিকনির্দেশনা

  • নার্সারির শিক্ষার্থীরা আউটলাইন করা (স্কুল থেকে সরবরাহকৃত) একটি শিট-এ (যেখানে কিছু নির্জীব দৃশ্যের আউটলাইন করা একটি ছবি থাকবে) রং করবে।
  • কেজির শিক্ষার্থীরা সাদা আর্ট পেপারে (স্কুল থেকে সরবরাহকৃত) নিজের পছন্দমত নির্জীব কোনো ছবি আঁকবে ও রং করবে।
  • নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা রঙ করা এবং ছবি আঁকার উপকরণ (পেন্সিল, ইরেজার, রঙ পেনসিল/ক্রেয়ন/প্যাস্টেল কালার ইত্যাদি) সাথে করে নিয়ে আসবে। জল রং আনা থেকে বিরত থাকতে হবে।
  • সকল শিক্ষার্থী অবশ্যই স্কুলের ইউনিফর্ম ও আইডি কার্ড পরে স্কুলে আসবে। নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের আর্টস প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।
  • নার্সারি ও কেজির আর্টস প্রতিযোগিতা চলাকালীন অভিভাবকবৃন্দ ভবন ১-এর নিচতলায় অবস্থান করতে পারবেন।

নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীরা ০৩ সেপ্টেম্বর ২০২৬-এ নিম্নে উল্লিখিত সময়ে উপস্থিত থাকবে

নার্সারি

শ্রেণি সেকশন প্রতিযোগিতার সময় রুম নং
নার্সারি A, B ৯:৩০ – ১০:৩০ (ভবন-২) নার্সারি ক্লাসরুম
নার্সারি C, D ১১:৩০ – ১২:৩০ (ভবন-২) নার্সারি ক্লাসরুম

কেজি

শ্রেণি সেকশন প্রতিযোগিতার সময় রুম নং
কেজি A, B ৯:০০ – ১০:০০ (ভবন-২) কেজি ক্লাসরুম
কেজি C, D ১১:০০ – ১২:০০ (ভবন-২) কেজি ক্লাসরুম

— এস সি ডি এডমিন

· স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD) ·
Scroll to Top