মোহাম্মদপুর শাখার নোটিশ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসসিডি) · ২০২৭ শিক্ষাবর্ষ
ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের নিয়ম
আসসালামু আলাইকুম,
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনারা যাঁরা সন্তানের ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন, তাঁরা নিচের ধাপগুলো অনুসরণ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
১. অনলাইন আবেদন পেজে যান
এসসিডির অনলাইন আবেদন পেজ খুলুন। উপরের হালকা নীল অংশে Already applied? লেখার পাশে Follow this link চাপুন।
২. আবেদন আইডি ও মোবাইল নম্বর লিখুন
Retrieve by Application ID নির্বাচন করুন। Application ID ঘরে আপনার সন্তানের Application ID (Form Serial No) লিখুন। SMS Contact No. ঘরে আবেদনের সময় এসএমএসের জন্য যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন, সেটি লিখুন।
৩. অঙ্কের উত্তর দিয়ে Retrieve চাপুন
Solve the following math অংশে আপনার স্ক্রিনে দেখানো অঙ্কটি সমাধান করুন। Enter answer ঘরে উত্তর লিখে নিচের Retrieve বাটনটি চাপুন।
৪. এডমিট কার্ড ডাউনলোড করুন
শিক্ষার্থীর পেজ খুললে উপরের Download Admit Card বাটন চাপুন। আবেদন ফর্মের কপিও প্রয়োজন হলে Download Form চাপুন।
সরাসরি ২য় ধাপ থেকে শুরু করতে নিচের লিংকটি চাপুন।
আবেদন আইডি দিয়ে এডমিট কার্ড খুঁজুন