আসসালামু আলাইকুম।
সংশ্লিষ্ট অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬-১৮ জুন ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি এবং বাংলা বিষয়ের “স্পেলিং ও ডিক্টেশন” (Spelling & Dictation) পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইন শা আল্লাহ। পরীক্ষাগুলো শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলাকালীন সময়েই নেওয়া হবে।
পরীক্ষার সময়সূচি:
- মঙ্গলবার (১৬ জুন): ইংরেজি স্পেলিং ও ডিক্টেশন পরীক্ষা।
- বুধবার/বৃহস্পতিবার (১৭ বা ১৮ জুন): বাংলা স্পেলিং ও ডিক্টেশন পরীক্ষা (শিক্ষার্থীর রুটিন অনুযায়ী যেদিন বাংলা ক্লাস থাকবে)।
মা’আসসালামাহ,
এসসিডি এডমিন