রমাদান ছুটির হিফয চার্ট জমাদান প্রসঙ্গে

আসসালামু আলাইকুম,

এতদ্বারা হিফয বিভাগের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রমাদান মাসের ছুটির পর প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই (২৯ মার্চ, ২০২৬) শিক্ষার্থীদের নিজ নিজ গ্রুপের উস্তায/উস্তাযার নিকট ‘রমাদান ছুটির চার্ট’ যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক।

ছুটির সময়কালে নির্ধারিত রিভিশন সম্পন্ন না করলে, চার্ট জমাদানে ব্যর্থ হলে কিংবা জমা দেওয়া চার্টে অভিভাবকের স্বাক্ষর না থাকলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার্থে সম্মানিত অভিভাবকবৃন্দকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সার্বিক তদারকি নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

মা’আসসালামাহ,
এসসিডি এডমিন