স্কুলের গেট থেকে যানবাহনে ওঠানামা করা বিষয়ক জরুরী নোটিস

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আপানরা সকলেই অবগত যে, এস.সি.ডি মোহাম্মদপুর শাখাটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। বিগত সময়ে লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীদের স্কুলে পৌঁছে দেওয়া ও স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন (রিকশা, অটো-রিকশা, সি.এন.জি, মোটরবাইক ও প্রাইভেট কার) সরাসরি স্কুল গেটের সামনে আসার ফলে আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যা স্কুলের গলিতে বসবাসরত মানুষদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষিতে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ —
শেখেরটেক ১২ নম্বর রোডের চওড়া অংশ পর্যন্ত যানবাহন রাখবেন। সেখান থেকে লিনা জেনারেল স্টোরের পাশের গলি দিয়ে হেঁটে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসবেন এবং ছুটির পর একই পথে হেঁটে এসে উক্ত চওড়া অংশ থেকে যানবাহনে উঠবেন।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে, দয়া করে স্কুলের সামনে যানবাহন থেকে ওঠানামা করা থেকে বিরত থাকবেন।

আপনাদের সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারব।

অনুরোধক্রমে,

অধ্যক্ষ
এস.সি.ডি (মোহাম্মদপুর শাখা)