একটি ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম

স্কুল ফর
কমিউনিটি ডেভেলপমেন্ট

জাগতিক শিক্ষার সাথে পরকালভিত্তিক জীবনচেতনা ও ইসলামি মূল্যবোধের একটি যথাযথ সমন্বয়

অলাভজনক শিক্ষা কর্মসূচিপ্রতিষ্ঠিত ২০০৮
০১

পরিচিতি

শিক্ষা, জীবনচেতনা ও মূল্যবোধের সমন্বিত উদ্যোগ

ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ICD)-এর ব্যবস্থাপনায় স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD) একটি অলাভজনক শিক্ষা কর্মসূচি। সময়ের শেষ পরিক্রমা পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা প্রদত্ত শাশ্বত ইসলামি ব্যবস্থার শ্রেষ্ঠত্ব তুলে ধরাই এর প্রয়াস।

আমাদের ইচ্ছা জাগতিক শিক্ষার সাথে পরকালভিত্তিক জীবনচেতনা ও ইসলামি মূল্যবোধের একটি যথাযথ সমন্বয় গড়ে তোলা। আমাদের সাধনা হবে আল্লাহ তা’আলার আনুগত্যকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা এবং এর মোকাবিলায় চলমান বা দৃশ্যমান ভুল আক্বীদাহ ও অন্য যে কোনো ভুল বিষয়কে প্রত্যাখ্যান করা।

আমাদের অঙ্গীকার

গতানুগতিকতার বাইরে ইসলামী মূল্যবোধ তৈরির চেষ্টা

সাম্প্রতিক কয়েক দশকে আমাদের দেশে ইসলামি শিক্ষার নামে বহু স্কুল ও কিন্ডারগার্টেন স্থাপিত হয়েছে। কিন্তু এগুলোর অধিকাংশই শেষ পর্যন্ত ইসলামের সাথে সাংঘর্ষিক সংস্কৃতি ও মূল্যবোধের অনাকাঙ্ক্ষিত অনুকরণের পথে ধাবিত হয়েছে। এ ধরনের গতানুগতিকতা পরিহার করে একটি উত্তম শিক্ষা বাবস্থা উপস্থাপন করাই আমাদের অঙ্গীকার।

০১সর্বোচ্চ অগ্রাধিকার

আল্লাহর আনুগত্য

শিক্ষা ও জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেওয়া।

০৩সচেতন অবস্থান

ভুল আক্বীদাহ প্রত্যাখ্যান

ইসলামের সাথে সাংঘর্ষিক সংস্কৃতি, মূল্যবোধ ও চিন্তার অনুকরণ থেকে দূরে থাকা।

চিন্তাশীল অভিভাবকদের প্রতি

একটি দায়িত্বশীল আহ্বান

আমরা আশা করি, চিন্তাশীল অভিভাবক—যাঁরা মহান আল্লাহর বিধান অনুযায়ী জীবন অনুশীলনে বদ্ধপরিকর—তাঁদের জিজ্ঞাসু ও কৌতূহলী মনে এ আহ্বান যথাযথ সাড়া জাগাবে।

যাত্রা শুরু২০০৮মোহাম্মদপুর, ঢাকা
০২

আমাদের পথচলা

একটি উদ্যোগ থেকে তিনটি শাখা

২০০৮ সালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (SCD)-এর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, আমাদের সে প্রচেষ্টা মুসলিম ভাই-বোনদের নিকট সমাদৃত হয়েছে। পরবর্তীতে শান্তিনগর ও সিলেটে আরও দুটি শাখার কার্যক্রম শুরু হয়।

সক্রিয় শাখা
২০০৮থেকে পথচলা
SSCপর্যন্ত শিক্ষা

আমাদের অবস্থান

শাখাসমূহের ঠিকানা ও শিক্ষা কার্যক্রম

ভর্তি ও শাখা-সংক্রান্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখার নম্বরে যোগাযোগ করুন

Scroll to Top