আমাদের শিক্ষাদর্শ

লক্ষ্য ও উদ্দেশ্য

শিশুর ঈমান, জ্ঞান ও মূল্যবোধের এমন এক মজবুত ভিত্তি গড়ে তোলা—যা তাকে সীরাতুল মুসতাক্বীমের পথে থেকে সময়, সমাজ ও জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে।

০১

কেন এই উদ্যোগ

১২ বছর বয়স পূর্তির পূর্বে জীবন ও শিক্ষা অর্জনের প্রারম্ভিক বছরগুলো শিশুদের জীবন গঠনের দিক থেকে নিঃসন্দেহে একটি নাজুক বা সংবেদনশীল পর্যায়। এ সময়ে তাদের চিন্তা ও চেতনায় যদি ভুল আক্বীদাহ ও মূল্যবোধ প্রোথিত হয়, তাহলে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত সেটা অবলোপন করা খুব কঠিন হয়ে পড়ে।

পিতা-মাতা, শিক্ষক-অভিভাবক—আমরা যারা দৃঢ় ঈমান নিয়ে সীরাতুল মুসতাক্বীমের পথে এগিয়ে যাওয়া কামনা করি—তারাও অনেকেই মারাত্মক রকমের ভুল করে চলেছি। ‘আধুনিক শিক্ষা’ ও ‘আলোকিত জীবন’-এর চিত্তাকর্ষক আহ্বানে বিভ্রান্ত হয়ে, ঈমান-আক্বীদাহ বিবর্জিত এবং ইসলামের সাথে সাংঘর্ষিক চেতনা-সম্পন্ন জনগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থা, বই, সাহিত্য ও চিন্তা-চেতনা সৃষ্ট বিষয়বস্তু কোনো প্রকার বাছ-বিচার ছাড়াই আমাদের সন্তানদের জন্য উন্মুক্ত করে দিয়েছি।

Except in rare cases, where a particularly brilliant mind may triumph over the educational matter. Western education of Muslim youth is bound to undermine their will to believe in the message of the prophet, their will to regard themselves as representatives of the religiously-motivated civilization of Islam.
মুহাম্মদ আসাদIslam at the Crossroads, পৃষ্ঠা ৬৩

আমাদের অঙ্গীকার

কুরআন ও সুন্নাহর ভিত গড়ে তোলা

সম্ভাব্য বিপর্যয় এড়াতে পাশ্চাত্য সাহিত্য, মূল্যবোধ, কৃষ্টি ও নৈতিকতার শ্রেষ্ঠত্বের অমূলক ধারণা শিশুদের অপরিপক্ক অথচ নিষ্কলুষ ও দূষণমুক্ত মস্তিষ্কে অনুপ্রবেশ করার আগেই সেখানে আল্লাহ তা’আলার দ্বীন এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ সম্পর্কে পরিচ্ছন্ন ধারণার ভিত গড়ে দিতে হবে।

প্রথম স্তম্ভ

ঈমান ও ইসলামি শিক্ষা

ইসলামের মৌলিক শিক্ষা, কুরআনের আরবি এবং শুদ্ধ তিলাওয়াতের জন্য তাজউইদ প্রশিক্ষণ।

তৃতীয় স্তম্ভ

দেশ ও সমাজের দায়িত্ব

হালাল কর্মসংস্থান, পরিচ্ছন্ন জীবন এবং নিজের ভূ-খণ্ডকে নিয়ে ভালো থাকার মানসিকতা।

০২

শিক্ষার পরিধি

দ্বীন ও দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞানের সমন্বয়

সময়ের সাথে একটি করে শ্রেণি বৃদ্ধি করতে করতে আমরা, ইনশা’আল্লাহ, এখন দশম শ্রেণি পর্যন্ত বিস্তৃত। শিক্ষার মাধ্যম বাংলা; পাশাপাশি কুরআনের আরবি ও ইংরেজি ভাষাকেও যথাযথ গুরুত্ব দেওয়া হবে—যাতে শিক্ষার্থীরা সময় ও পরিবেশের চাহিদা ও প্রয়োজনের উপযোগী হয়ে গড়ে উঠতে পারে।

ইসলামের মৌলিক শিক্ষাকুরআনের আরবিতাজউইদবাংলাইংরেজিগণিতপরিবেশ বিজ্ঞানসামাজিক বিজ্ঞান

পাঠদানের স্বাতন্ত্র্য

প্রতিটি বিষয়ের সাথে ওহীর দিকনির্দেশনার সংযোগ

পাঠ উপকরণ

কুরআন-হাদীস এবং সম্ভাব্য সকল ইসলামি উৎস থেকে পাঠ উপকরণ সংগ্রহের চেষ্টা।

ইতিহাস

ইতিহাস পাঠে অগ্রাধিকার পাবে ইসলামের সোনালী অতীত ও তার শিক্ষণীয় অধ্যায়গুলো।

পরিবেশ বিজ্ঞান

আল-কুরআনে উল্লেখিত আল্লাহ তা’আলার নিদর্শনগুলোর সাথে পাঠকে সম্পৃক্ত করা।

আমাদের প্রত্যাশিত ভিত্তি

১২ বছর বয়সে পৌঁছানোর পূর্বেই শিশু ইসলামি জ্ঞান ও মূল্যবোধের একটি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে—ইনশা’আল্লাহ।

বাংলাদেশ • আমাদের ভূমি • আমাদের দায়িত্ব

শেকড়কে আঁকড়ে ধরে, আগামীর পথে এগিয়ে চলা

দেশের পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা ছাত্র-ছাত্রীদের জাতীয় কারিকুলামের অনুবর্তী করে তুলব, যাতে তারা হালাল কর্মসংস্থান ও পরিচ্ছন্ন জীবন নির্বাহের সংগ্রামে সফলভাবে আত্মনিয়োগ করতে পারে।

আমরা বাংলাদেশে বসে তাদের যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের স্বপ্ন দেখাবো না। সবাইকে ছেড়ে একা ভালো থাকার স্বার্থপর স্বপ্ন নয়; বরং আল্লাহ তাঁর “ক্বদর” অনুযায়ী যে আমাদের বহু নিয়ামতের এই ভূ-খণ্ডে জন্ম দিয়েছেন—সেজন্য শুকরিয়া জানিয়ে, এই ভূ-খণ্ড নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখাবো ইনশা’আল্লাহ!

ঈমান • ইলম • আমল • দায়িত্ব
Scroll to Top