মোহাম্মদপুর শাখার নোটিশ
আসসালামু আলাইকুম,
স্কুল ফি পরিশোধের সুবিধার্থে আমাদের প্রতিষ্ঠানের নতুন বিকাশ মার্চেন্ট নম্বর চালু করা হয়েছে। এখন থেকে নিচের নম্বরের মাধ্যমে সহজেই স্কুল ফি পরিশোধ করতে পারবেন, ইন শা আল্লাহ।
বিকাশ মার্চেন্ট নম্বর
01347795998
শুধুমাত্র ব্যক্তিগত (Personal) বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করুন।ফি পরিশোধের নিয়ম
- ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করুন
মার্চেন্ট বা এজেন্ট অ্যাকাউন্ট থেকে এই নম্বরে টাকা পাঠানো যাবে না। শুধুমাত্র Personal bKash Account থেকে পেমেন্ট করতে হবে। - “Make Payment” অপশন নির্বাচন করুন
বিকাশের “Make Payment” অপশনে গিয়ে 01347795998 নম্বরে পেমেন্ট করুন। “Send Money” অপশন ব্যবহার করবেন না। Reference-এর ঘরে SCD লিখুন। পেমেন্টের জন্য নিচের QR কোডটিও স্ক্যান করতে পারেন। - চার্জ যুক্ত করে পেমেন্ট করুন
বিকাশের মাধ্যমে ফি পরিশোধের ক্ষেত্রে অবশ্যই প্রতি হাজারে ১৫ টাকা বা ১.৫% হারে ক্যাশ-আউট চার্জ যুক্ত করে পেমেন্ট করবেন, ইন শা আল্লাহ।উদাহরণ: স্কুল ফি ৩,৫০০ টাকা হলে ৫২.৫০ টাকা চার্জসহ মোট ৩,৫৫২.৫০ টাকা পেমেন্ট করতে হবে। - পেমেন্টের তথ্য এসএমএস করুন
ফি পরিশোধের পর নিচের তথ্যগুলো একই নম্বরে (01347795998) এসএমএস করুন।
এসএমএসের নমুনা
শিক্ষার্থীর নাম: __________________
ক্লাস: __________________
ফি প্রদানের মাস: __________________
টাকার পরিমাণ: __________________
বিকাশ ট্রানজেকশন আইডি (TRX ID): __________________
স্ক্যান করে পেমেন্ট করুন
বিকাশ মার্চেন্ট নম্বর: 01347795998
মনে রাখবেন: ভবিষ্যৎ রেফারেন্সের জন্য অবশ্যই ট্রানজেকশন আইডি (TRX ID) সংরক্ষণ করুন।
মা‘আসসালামাহ,
এস সি ডি এডমিন