মোহাম্মদপুর শাখার নোটিশ

বার্ষিক পরীক্ষা ২০২৬: এডমিট কার্ড সংগ্রহের নোটিশ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আগামীকাল ৫ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) থেকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ইন শা আল্লাহ।

যেসব শিক্ষার্থী এখনো এডমিট কার্ড সংগ্রহ করেনি, তাদের অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আগামীকাল পরীক্ষা শুরুর পূর্বে নভেম্বর মাস পর্যন্ত যাবতীয় বকেয়া ফি পরিশোধ করে এডমিট কার্ড সংগ্রহ করার ব্যবস্থা করবেন।

অনুগ্রহ করে মনে রাখবেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য এডমিট কার্ড থাকা বাধ্যতামূলক। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্বে শিক্ষার্থী যেন অবশ্যই এডমিট কার্ড নিয়ে প্রবেশ করে, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

মা’আসসালামাহ,
এসসিডি এডমিন

Scroll to Top