মোহাম্মদপুর শাখার নোটিশ
২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি
নিচের ২টি পদ্ধতির যেকোনো ১টি ব্যবহার করে সপ্তাহে ৭ দিন ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে, ইন-শা-আল্লাহ।
ফরম সংগ্রহ শুরু
১ নভেম্বর ২০২৬
ভর্তি ফরমের মূল্য
৫০০ টাকা
অফিসে ফরম জমার শেষ তারিখ
১০ ডিসেম্বর ২০২৬
পদ্ধতি ১ · সরাসরি
স্কুল অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা
- ভর্তি ফরম সংগ্রহ করুন ১ নভেম্বর ২০২৬ থেকে এস.সি.ডি মোহাম্মদপুর স্কুল অফিসে ৫০০ টাকা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।
- ফরম পূরণ ও ছবি সংযুক্ত করুন ফরমটি যথাযথভাবে পূরণ করে এর সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন।
- ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পূরণ করা ফরম স্কুল অফিসে জমা দিন। অফিস থেকে ফরমটি যাচাই করা হবে।
- “স্টুডেন্ট কপি” সংগ্রহ করুন সব তথ্য সঠিক থাকলে ফরমের নিচের “স্টুডেন্ট কপি” অংশটি ফেরত দেওয়া হবে। ভর্তি পরীক্ষার দিন এটি সঙ্গে আনতে হবে। এটিই Admit Card হিসেবে গণ্য হবে।
স্কুল অফিস থেকে পরবর্তীতে ভর্তি পরীক্ষা বা ইন্টারভিউয়ের
দিন ও তারিখ জানানো হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের
৩১ ডিসেম্বর ২০২৬-এর
মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিয়ে ভর্তির যাবতীয় কাজ
সম্পন্ন করতে হবে।
Google Maps-এ স্কুলের অবস্থান দেখুন
পদ্ধতি ২ · অনলাইন
অনলাইনে ফরম পূরণ ও জমা
- অনলাইন ভর্তি ফরম পূরণ করুন নিচের “অনলাইন ভর্তি ফরম” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- আবেদন জমা দিন তথ্য পূরণ শেষে “Submit Application” বাটনে ক্লিক করুন। এরপর পেমেন্টের স্ক্রিন দেখতে পাবেন।
- ৫০০ টাকা পরিশোধ করুন “Pay Now” বাটনে ক্লিক করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ অথবা উপলব্ধ অন্য মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করুন।
- Admit Card ডাউনলোড করুন পেমেন্টের পর Admit Card-এর PDF ডাউনলোড করে প্রিন্ট করুন এবং সংরক্ষণ করুন।
ভর্তি পরীক্ষার দিন প্রিন্ট করা Admit Card অবশ্যই
সঙ্গে নিয়ে আসবেন, ইন-শা-আল্লাহ।
অনলাইন ভর্তি ফরম পূরণ করুন ·
২০২৭
আবেদন জমা দেওয়ার পরের স্ক্রিন দেখুন