শান্তিনগর শাখার নোটিশ
স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট
শান্তিনগর শাখা
নোটিশবিষয়: আসন্ন ফাইনাল টার্ম পরীক্ষার কুরআন বিভাগের সিলেবাস ও মানবন্টন
আসসালামু আলাইকুম। আসন্ন ফাইনাল টার্ম পরীক্ষার কুরআন বিভাগের সিলেবাস ও নম্বর বণ্টন নিচে দেওয়া হলো। সকল শিক্ষার্থী ও অভিভাবককে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
১. কায়েদা
সিলেবাস: শুরু থেকে শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা হুমাযাহ থেকে নাস) এবং শীটের সব দোয়া।
| বিভাগ | নম্বর |
|---|---|
| রিডিং পড়া | ৬০ |
| মুখস্থ শুনানো | ২০ |
| মাসনুন দোয়া | ২০ |
২. আম্মাপারা
সিলেবাস: শুরু থেকে শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা যিলযাল থেকে নাস) এবং শীটের সব দোয়া।
| বিভাগ | নম্বর |
|---|---|
| রিডিং পড়া | ৬০ |
| মুখস্থ শুনানো | ২০ |
| মাসনুন দোয়া | ২০ |
৩. নাজেরা
সিলেবাস: ২৭ পারার সুরা কমার থেকে শুরু করে ২৮ ও ২৯ পারার সুরা মুরসালাত-এর শেষ পর্যন্ত; মুখস্থ শুনানো (সুরা দুহা থেকে নাস পর্যন্ত)।
| বিভাগ | নম্বর |
|---|---|
| রিডিং পড়া | ৭০ |
| মুখস্থ শুনানো | ৩০ |
৪. জেনারেল কুরআন
মুখস্থ (৩০ নম্বর): সূরা আল-বাকারার নির্ধারিত আয়াতসমূহ একটানা মুখস্থ শোনাতে হবে।
- জেনারেল কুরআন A: সূরা বাক্বারা ৪১–৮০ আয়াত
- জেনারেল কুরআন B: সূরা বাক্বারা ১–৪০ আয়াত
তাফসীর: সূরা আল-মুতাফফিফীন, সূরা আল-ইনশিক্বাক, সূরা আল-বুরূজ এবং সূরা আত্ব-তারিক্ব।
| বিভাগ | নম্বর | বিবরণ |
|---|---|---|
| মুখস্থ | ৩০ | সূরা বাক্বারার নির্ধারিত আয়াত |
| শব্দার্থ (বাংলায়) | ২০ | নির্ধারিত ৪টি সূরার শিটে উল্লিখিত সবগুলো শব্দার্থ |
| আয়াতের অর্থ | ২০ | ৪টি সূরার যেকোনো আয়াত থেকে অনুবাদ |
| তাফসীর | ২০ | সূরাভিত্তিক প্রশ্ন; যেসব আয়াতের তাফসীর রয়েছে সেগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে |
| ক্লাস পারফরম্যান্স এবং আদব ও আখলাক | ১০ |
৫. হিফজ বিভাগ (ফাইনাল টার্ম, মোট নম্বর ৩০)
| গ্রুপ | সিলেবাস | পারা সংখ্যা |
|---|---|---|
| হিফজ গ্রুপ ১ | ২৯, ৩০ পারা | ২ |
| হিফজ গ্রুপ ২ | ২৬–৩০ পারা | ৫ |
| হিফজ গ্রুপ ৩ | ১–৫ পারা, অর্থাৎ সূরা বাকারার শুরু থেকে সূরা নিসার শেষ পর্যন্ত | ৫ |
পরীক্ষা পদ্ধতি: একসাথে দুই পারা করে শোনাতে হবে। পাঁচ পারার ক্ষেত্রে ২+১+২ নিয়মে পরীক্ষা হবে।
আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে উত্তম প্রস্তুতি নেওয়ার তাওফীক দান করুন। আমীন।
এডমিন স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, শান্তিনগর শাখা