মোহাম্মদপুর শাখার নোটিশ
জরুরি বিজ্ঞপ্তি
এস.সি.ডি. মোহাম্মদপুর শাখার ১৮ অক্টোবর ক্লাস সংক্রান্ত নির্দেশনা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
বিদ্যুৎ কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জরুরি বৈদ্যুতিক কাজের জন্য আগামীকাল ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত এস.সি.ডি. মোহাম্মদপুর শাখা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে।
পূর্ববর্তী অভিজ্ঞতায় এ ধরনের ঘোষণার পর অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে দেখা গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল মোহাম্মদপুর শাখার সকল ক্লাস যথাসময়ে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে বিদ্যুৎ ব্যাকআপের ব্যবস্থা থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও অন্তত এক ঘণ্টা ক্লাস পরিচালনা করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের এক ঘণ্টা আগে নোটিস দেওয়া হবে। তাই আগামীকাল স্কুলের নোটিস প্রদানের সকল মাধ্যমে (হোয়াটসঅ্যাপ, এস.এম.এস, এক্সিমাস অ্যাপ) নিয়মিত নজর রাখার এবং নোটিস পাওয়ার পর নির্ধারিত সময়ে সন্তানকে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখার অনুরোধ করা হচ্ছে।
মা’আসসালামাহ,
এস সি ডি এডমিন